আজঃ বৃহস্পতিবার ২৩ এপ্রিল, ২০২৬

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল।

নিজস্ব প্রতিবেদক

নুসরাতের প্রার্থীতা বাতিল এবং মুনিরার সরকারি চাকুরির বিধির জটিলতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে  মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল গতকাল বিকেল ৪টা পর্যন্ত। এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।এদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র জমা পড়লেও তা ঝুলে গেছে আইনি জটিলতায়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অযোগ্যতা সংক্রান্ত ধারা অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
 
আরপিওর ১২(১)(চ) ধারা অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেয়ার তিন বছর পার নাহলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। তথ্য অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দিয়েছিলেন এবং গত ডিসেম্বরে চাকরি ছাড়েন। অর্থাৎ তার চাকরি ছাড়ার পর মাত্র চার মাস অতিবাহিত হয়েছে।মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান- সংরক্ষিত ৫০টি নারী আসনে ১১-দলীয় জোটের ১৩টি মনোনয়নের মধ্যে প্রাথমিকভাবে ১২টি গৃহীত হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বর্ষার আগে খাল-নালা পরিষ্কারে জলাবদ্ধতা ৮০ শতাংশ কমানো যাবে :মেয়র শাহাদাত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন বর্ষা মৌসুমের আগেই খাল-নালা পরিষ্কার করা হলে জলাবদ্ধতা ৮০ শতাংশ কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে নগরের ৪১টি ওয়ার্ডে খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু করেছে চসিক। রোববার (১৯ এপ্রিল) নগরের জামালখানের লিচুবাগান এলাকায় একটি নালা পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র শাহাদাত।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, গত বছরের ধারাবাহিকতায় এবারও নগরের প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জামালখান থেকে শুরু হওয়া এ কার্যক্রম পর্যায়ক্রমে সব ওয়ার্ডে বাস্তবায়ন করা হবে।

শাহাদাত হোসেন বলেন, ড্রেনগুলো পরিষ্কার করা গেলে বর্ষাকালে জমে থাকা পানি দ্রুত নালার মাধ্যমে খালে এবং সেখান থেকে নদীতে প্রবাহিত হতে পারবে। একই সঙ্গে খাল সংস্কারের কাজও শুরু হয়েছে, যাতে সমন্বিতভাবে নগরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হয়।
তিনি বলেন, গত বছর খাল-নালা পরিষ্কারের মাধ্যমে ৫০ থেকে ৬০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছিল। সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর সমন্বয়ে কাজ করা গেলে এবার ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত জলাবদ্ধতা কমানো সম্ভব হতে পারে।

জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, নগরবাসীর অসচেতনভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ফেলার ফলে শুধু জলাবদ্ধতাই বাড়ছে না, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকিও বাড়ছে। তিনি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মেয়র। তার মতে, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান চালিয়ে অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

চসিক সূত্রে জানা গেছে, এবার প্রায় ৫০০টি ছোট নালা পরিষ্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। গত বছর ১৪৮টি নালা পরিষ্কার করা হয়েছিল। চলমান কার্যক্রমের কিছু অংশ ঠিকাদারের মাধ্যমে এবং বাকি কাজ চসিকের পরিচ্ছন্নতা কর্মীরা সম্পন্ন করবেন।

মেয়র বলেন, নালা পরিষ্কারের পর তোলা মাটি পাশে ফেলে রাখা হবে না, দ্রুত তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্ষাকালে দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ নালা ও ম্যানহোলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
চসিকের এ বিশেষ কার্যক্রম তদারকিতে ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানান মেয়র। তিনি বলেন, সরকার এরই মধ্যে এ খাতে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ সঠিকভাবে ব্যয় করা গেলে নগরের জলাবদ্ধতা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আনা সম্ভব হবে।

ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস। তার বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

আলোচিত খবর

সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে ক্যাডেটরা প্রস্তুত: চট্টগ্রামে নৌ পরিবহনমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, একমাত্র অ্যাকাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের উদ্দেশে তিনি স্বাস্থ্য সচেতনতার কথাও উল্লেখ করেন। দীর্ঘসময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আরও পড়ুন

সর্বশেষ