সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নগরের আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট এলাকায় জেলা তথ্য অফিস সংলগ্ন রাস্তা ও ফুটপাতে অভিযান চালিয়ে প্রায় ৩০ টি অবৈধ দোকান উচ্ছেদ ও ১৮ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

রাস্তা ও ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। অভিযানে প্রায় ৩০ টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করা হয়। একইসাথে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৮ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।





পরিবেশ তৈরি হচ্ছিল।













