চট্টগ্রামের সেরা ৫ পূজামণ্ডপ

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শারদ সম্মাননা পর্ষদের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় নির্বাচিত সেরা পাঁচ পূজামণ্ডপের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।সেরা পূজামণ্ডপ হলো— গোসাইলডাঙ্গা সর্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির (থিম: ভাড়), বৈশাখী সংঘ, উত্তর কাট্টলী জ্বালাকুমারী বাড়ি (থিম: জল দুয়ার), খলিফাপট্টি সর্বজনীন পূজা উদযাপন পরিষদ (থিম: রক্তাঞ্জলি), পতেঙ্গা শ্যামা সংঘ, হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির (থিম: যুগান্তরের বার্তাবহন) এবং দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদ (থিম: আত্মকথন)।সোমবার (১৯ অক্টোবর) নগরের টাইগারপাসের চসিক কার্যালয়ে সেরা পাঁচ পূজামণ্ডপের নাম ঘোষণা করেন মেয়র। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার ৪৬টি নিবন্ধিত পূজামণ্ডপের মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে সেরা পাঁচটি মণ্ডপ নির্বাচন করা হয়।

এ লক্ষ্যে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত দুটি বিশেষ জুরি প্যানেল সরেজমিনে মণ্ডপগুলো পরিদর্শন করে নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে বিজয়ী চূড়ান্ত করেন।মেয়র বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।
চট্টগ্রাম সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান ও সম্প্রীতির নগরী। পূজামণ্ডপের সৃজনশীলতা, নান্দনিকতা ও ব্যতিক্রমী আয়োজনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা আয়োজকদের আরও উৎসাহিত করতে চাই।

আমাদের লক্ষ্য, চট্টগ্রামকে এমন একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সম্প্রীতিময় নগরী হিসেবে গড়ে তোলা, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবেন।
এবারের সম্মাননায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, চিত্রশিল্পী দীপক দত্ত, খ্যাতিমান আলোকচিত্র শিল্পী শোয়েব ফারুকী, নাট্যজন ও বাচিকশল্পী বাপ্পা চোধুরী, নাট্যজন ও বাচিকশল্পী কংকন দাশ, সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, সাংবাদিক ফারুক তাহের, সিনিয়র সাংবাদিক অনুপম পার্থ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক প্রিয়াংকা বড়ুয়া। বিচারকমণ্ডলী নিবন্ধিত মণ্ডপগুলোর শিল্পমান, থিমের গভীরতা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিরপেক্ষ মূল্যায়ন করেন।

‘শারদ সম্মাননা ২০২৬’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর অনিমেশ কুমার চক্রবর্তী। সদস্য ছিলেন কবি ও সাহিত্যিক ডা. ভাগ্যধন বড়ুয়া, প্রফেসর ড. প্রকাশ দাশ গুপ্ত, কবি ও নজরুল গবেষক বাবলা চৌধুরী, মিডিয়াগ্রাফি অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান নির্বাহী মিল্টন দাশ বিজয় এবং অভিজিৎ অভি। সমন্বয়ে ছিলেন শোভন রাজা, শ্রাবণ দাশ ও আদিত্য দাস।চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ বলেন, প্রতিটি মণ্ডপের থিম, নান্দনিকতা ও শিল্পভাবনা ছিল প্রশংসনীয়। সরেজমিনে পরিদর্শন করে বস্তুনিষ্ঠ মূল্যায়নে সেরা নির্বাচন করা ছিল আমাদের জন্য বেশ দায়িত্বপূর্ণ।
চিত্রশিল্পী দীপক দত্ত বলেন, নান্দনিক রূপায়ন, ঐতিহ্য রক্ষা ও সুশৃঙ্খল পরিবেশের সার্বিক সূচক বিবেচনায় নিয়ে আমরা নিরপেক্ষ মূল্যায়ন সম্পন্ন করেছি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, এটা অসাধারণ উদ্যোগ। যেসব পূজামণ্ডপ তাদের নান্দনিকতা, চমৎকার প্রতিমা শিল্প ও সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে বিজয়ী হয়েছেন, তাঁদের সবাইকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের এই সৃজনশীলতা ও চমৎকার মণ্ডপ সজ্জা উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে শুধু বিজয়ী মণ্ডপগুলোই নয়, চট্টগ্রামের প্রতিটি মণ্ডপের আয়োজক ও স্বেচ্ছাসেবকরা যেভাবে সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আলো আর সুন্দরের এই ধারা আমাদের সামাজিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করুক।
বিচারকরা জানান, প্রতিটি মণ্ডপই তাদের নিজস্ব সৃজনশীলতায় অনন্য ছিল। নান্দনিকতা ও সামাজিক বার্তার মেলবন্ধন বিচার করেই সেরা ৫টি মণ্ডপ নির্বাচন করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে কুমারী পূজায় দর্শনার্থীদের ভিড়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কয়েকটি মণ্ডপে দুর্গাপূজার মহাষ্টমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে নগরের পাথরঘাটার শান্তনেশ্বরী মাতৃমন্দিরে তিন কিশোরীকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়। এ উপলক্ষে মন্দিরে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। একই দিনে রাজাপুর লেনের রাধা গোবিন্দ মন্দিরেও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

শান্তনেশ্বরী মাতৃমন্দিরের অধ্যক্ষ মোহন্ত শ্রীল শ্যামানন্দ দাশ জানান, তন্ত্রশাস্ত্র মতে, ১৬ বছরের কম বয়সী মেয়েকে কুমারী হিসেবে পূজা করা হয়। বয়স ও বৈশিষ্ট্য অনুসারে কুমারীদের বিভিন্ন নামে পূজা করার রীতি রয়েছে। এবার মন্দিরে তিন কিশোরীকে কুমারী হিসেবে পূজা করা হয়েছে।তারা হলো সেন্ট স্কলাস্টিকা কিন্ডারগার্টেন স্কুলের ছয় বছর বয়সী শিক্ষর্থী রাধেশ্রী দত্ত বৃন্দা, সেন্ট জনস গ্রামার স্কুলের তৃতীয় শ্রেণির ১১ বছর বয়সী শিক্ষার্থী ঋত্বিকা দাশ এবং বিয়াম ল্যাবরেটরি স্কুলের কেজি শ্রেণির সাত বছর বয়সী শিক্ষার্থী অদিশ্রী কর।

শ্যামানন্দ দাশ আরও জানালেন, কুমারী পূজায় জাতি, ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ নেই। দেবীজ্ঞানে যেকোনো বর্ণের কুমারী পূজনীয়। কুমারী পূজার দার্শনিক তাৎপর্য হলো পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন। কুমারী প্রকৃতি ও নারীশক্তির প্রতীক। কুমারী পূজা ছাড়া দুর্গাপূজা সম্পূর্ণ হয় না বলে প্রচলিত।

এদিকে মহাষ্টমী উপলক্ষে সারা দেশের বিভিন্ন পূজামণ্ডপে সকাল থেকে পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ চলছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি। উৎসবকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতি দেখা গেছে।

চসিক দুর্গাপূজায় ৩৬ লাখ ৭০ হাজার টাকা অনুদান দিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মহানগরে এবারের দুর্গাপূজায় ৩৬ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মহানগর পূজা উদ্যাপন পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬টি থানার ২৯৪টি পূজামণ্ডপকে জেনারেটরের জ্বালানি খরচ বাবদ প্রতিটি মণ্ডপে পাঁচ হাজার টাকা করে ১৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দিয়েছে চসিক।

এ ছাড়া জেএম সেন হল পূজামণ্ডপকে পাঁচ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন পূজা উদ্যাপন পরিষদের জামালখানস্থ কুসুমকুমারী পূজামণ্ডপকে ১৫ লাখ টাকা এবং সিটি করপোরেশনের চারটি সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের জন্য প্রতিটি কলোনিতে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।সব মিলিয়ে ৩৬ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন এসব তথ্য জানান। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সহসভাপতি বিপ্লব কুমার চৌধুরী, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, প্রিয়তোষ ঘোষ রতন, অয়ন ধরসহ মহানগরীর বিভিন্ন থানার পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া লিটন কুমার শীল, দীপক দাশ, ডা. দেবাশীষ দাশ, শিমুল দে, রতন দাশ, সাজু মহাজন, সমীরণ দাশ ও লিংকন দেবনাথসহ মহানগরীর ২৯৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অনুষ্ঠানে অংশ নেন।

সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে চট্টগ্রাম সিটি করপোরেশন কাজ করছে বলে জানান মেয়র।তিনি বলেন, চট্টগ্রাম সবার শহর।ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। একটি সুন্দর নগর গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।নগরকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে সিটি কপোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণও জরুরি।

ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করে। চট্টগ্রাম একটি সাম্প্রদায়িক সম্প্রীতির নগর। এ নগরে সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে ও নির্বিঘ্নে উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। ধর্মীয় পরিচয় যার যার, কিন্তু নগরী সবার। তাই নগরীর উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, একটি সেফ সিটি গড়ে তোলার অর্থ শুধু অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করা নয়; বরং এমন একটি নগর তৈরি করা, যেখানে প্রত্যেক মানুষ নিরাপদে চলাচল করতে পারবেন, ধর্মীয় উৎসব পালন করতে পারবেন এবং সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারবেন। এ জন্য নগরে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য ও নাগরিক অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেয়র বলেন, নগরের সব ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের ন্যায্য দাবি ও প্রয়োজনের বিষয়ে সিটি করপোরেশন আন্তরিক। নাগরিকদের যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে। ধর্মীয় উৎসবের সময় নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতে হবে।

নগরের উন্নয়ন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক অর্জন নয়; এটি সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নগরীর স্বার্থকে প্রাধান্য দিতে হবে। নাগরিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।

আলোচিত খবর

২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। সংশ্লিষ্ট বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে।
বোর্ডের এক কর্মকর্তা জানান, ২৯ অক্টোবর বৃহস্পতিবার ফল প্রকাশের সম্ভাবনাই বেশি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়।

এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

আরও পড়ুন

সর্বশেষ