আজঃ শুক্রবার ৮ মে, ২০২৬

কবিয়াল রমেশ শীলের জন্মদিনে দুইদিন ব্যাপী ‘রমেশ উৎসব’

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ১৯৪৮ সালে কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে ‘বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল’ উপাধিপ্রাপ্ত, মাইজভাণ্ডারী গানের অন্যতম গীতিকার ও কবিকুল সম্রাট, উপমহাদেশের শ্রেষ্ঠ কবিয়াল, একুশে পদকপ্রাপ্ত লোককবি রমেশ শীলের ১৪৯ তম জন্মবার্ষিকী শনিবার (৯ মে)। চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী গ্রামে রমেশ সমাধি প্রাঙ্গণে এ উপলক্ষে ২ দিনব্যাপী রমেশ উৎসবের আয়োজন করা হয়েছে।

কবিয়াল রমেশ স্মৃতি ট্রাস্টের আয়োজনে ১ম দিন কবির সমাধীতে শ্রদ্ধা নিবেদন, রমেশ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় রমেশ সংগীত ও আলোচনা সভা, সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রমেশ গীতি; ২য় দিন কবির সমাধীতে শ্রদ্ধা নিবেদন, রমেশ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় রমেশ সংগীতানুষ্ঠান, আলোচনা সভা, টিভি ও বেতার শিল্পীদের পরিবেশনায় রমেশ রচিত মাইজভাণ্ডারী গানের আসর বসবে বলে আয়োজক কমিটি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ নারী আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (০৮ মে ২০২৬) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কর্নপুর মাঠের পাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ১৫ বিজিবি’র একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এক নারীকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।

আটককৃত নারী মোছাঃ রুবিনা খাতুন (৪০)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নায়াডাঙ্গা পোস্টাধীন গোড়কমন্ডল গ্রামের বাসিন্দা এবং মোঃ আকুল উদ্দিনের স্ত্রী।এসময় তার কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার সিজার মূল্য প্রায় ৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, আটক আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত গাঁজাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানবপাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি গোয়েন্দা নজরদারি ও সীমান্ত টহল আরও জোরদার করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুতুবদিয়ায় কাসেমকে চলাফেরার জন্য হুইল চেয়ার প্রদান করেন মানবিক টিম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার এক পঙ্গু ব্যক্তির চলাফেরার সুবিধার্থে মানবিক সহায়তা হিসেবে একটি হুইল চেয়ার প্রদান করেছে “মানবিক টিম”।
উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মানবিক টিমের সদস্যরা অসহায় কুতুবদিয়ার লেমশীখালী আবুল কাসেমের হাতে হুইল চেয়ার তুলে দেন। এসময় উপস্থিত স্থানীয়রা এমন উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

মানবিক টিমের প্রতিনিধিরা জানান, সমাজের অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।হুইল চেয়ার পেয়ে উপকারভোগী ও তার পরিবার মানবিক টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহল সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন মানবিক টিমের সাহাব উদ্দিন কুতুবী, আব্দুল ওরমেন, আহমদুল করিম, নয়ন, রাকিবুল ইসলাম, শহীদ, তারেক, জিয়াউর রহমানসহ অনেকেই।

আলোচিত খবর

দীর্ঘ ২১ দিন বন্ধ থাকার পর চালু হলো ইস্টার্ন রিফাইনারি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: দীর্ঘ ২১ দিন বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। শুক্রবার সকাল ৮ থেকে চট্টগ্রামের এই শোধনাগারটিতে পুনরায় পরিশোধন প্রক্রিয়া শুরু হয়েছে।
ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ হাসনাত বলেন, কুতুবদিয়ায় অবস্থানরত ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে অপরিশোধিত তেল রিফাইনারিতে পৌঁছানো শুরু হয়েছে। এর পরপরই চালু করা হয় শোধনাগারটি।ইআরএল সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ১৮ ফেব্রুয়ারির পর নতুন কোনো ক্রুড অয়েলের চালান দেশে পৌঁছায়নি। ফলে মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এর মধ্যে বুধবার দুপুরে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায়। যুদ্ধ শুরুর পর এটিই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান। হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি বাংলাদেশে আসে। ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ জাহাজটি কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে না পারায় নিয়ম অনুযায়ী ছোট ছোট ট্যাংকারে তেল খালাস করে পতেঙ্গার ইআরএলে নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়াকে লাইটারিং বলা হয়।এদিকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় ‘নর্ডিকস পলাক্স’ নামের আরেকটি জাহাজে থাকা বিপিসির এক লাখ টন অপরিশোধিত তেল সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে, যা দেশের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। দেশের বাকি জ্বালানি চাহিদার বড় অংশ আমদানিনির্ভর। বর্তমানে দেশে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন, কেরোসিন ও জেট ফুয়েলেরও উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি তেল বিক্রি করেছে।

আরও পড়ুন

সর্বশেষ