এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লন্ডনের উত্তর-পশ্চিমে গোল্ডার্স গ্রিন এলাকায় বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নেভাতে অন্তত ১০০ জন দমকলকর্মী ও ১৫টি অগ্নিনির্বাপক ইঞ্জিন কাজ করেছে। গোল্ডার্স গ্রিন রোডের ‘কোশার কিংডম’ নামের ইহুদি সুপারমার্কেটের পেছনের অংশে প্রথমে আগুনের সূত্রপাত।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে-তারা বুধবার সকাল ৬টা ৪৭ মিনিটে প্রথম জরুরি কল পেয়েছে।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ফিঞ্চলি, উইলেসডেন, ওয়েস্ট হ্যাম্পস্টেডসহ আশপাশের একাধিক স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডারও ব্যবহার করা হচ্ছে।
সেখানকার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সেখানকার দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে তিনতলা একটি ভবনের পাশে আগুন ছড়িয়ে পড়েছে।তীব্র ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দাদের জানালা–দরজা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি গোল্ডার্স গ্রিন রোডের বেশ কিছু অংশ, বিশেষ করে বেভারলি গার্ডেনস সংলগ্ন এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
খবর -অনলাইন টেলিগ্রাফের











