আজঃ শুক্রবার ২৯ মে, ২০২৬

চসিক-বিদ্যানন্দের ভাগাভাগির ঈদ উৎসব

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“ত্যাগের চেতনায় সমতার উৎসব—এই বিশ্বাসকে বুকে ধারণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছে পথশিশু ও ছিন্নমুল বস্তিবাসীদের জন্য দিনব্যাপী হৃদয়ছোঁয়া “ঈদ আনন্দ আয়োজন”। হাজারো শিশুর মুখে হাসি ফোটাতে ছিল নানা রাইডস, আনলিমিটেড আপ্যায়ন, আর দিনশেষে মন ছুঁয়ে যাওয়া “গানের আয়োজন”—যেখানে আনন্দ আর ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য উৎসব।

আজ সকাল সাড়ে ১১ টায় এই মানবিক উদ্যোগের শুভ উদ্বোধন করেন মাননীয় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন “কাউকে পেছনে ফেলে নয়”—এই প্রত্যয়ে আমরা বিশ্বাস করি, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে পড়ে। তাই এই ভালোবাসার গল্প, এই মানবতার উৎসব সবাইকে প্রতিবেশীর পাশে দাড়াতে তিনি আহবান জানান।

অনুষ্ঠানে শতাধিক শিশুদের মাঝে মেয়র সালামি প্রদান করেন এবং এতিম শিশুদের সাথে খাবার গ্রহন করেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন: প্রতি বছর ঈদ আমাদের কাছে হাজির হওয়ার কথা সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বারতা নিয়ে। কিন্তু বর্তমান সময়ে ঈদসহ বিভিন্ন উৎসবে যেনো বাধা-ব্যবধান বেড়েই চলেছে। কারও নুন আনতে পান্তা ফুরায়। কেউ ঈদ বাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা উড়ায়। ঈদ আসলেই ধনী-গরীবের বৈষম্য নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়ে আমাদের সমাজে। পরিবারের সদস্যদের মুখের অন্ন জোগাতেই যারা হিমশিম খাচ্ছেন ঈদ আসলে তাদের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। তাদের নি:শব্দ কাতর চোখ কোন সাহায্য প্রার্থনা করেনা, তারা চায় সামাজিক সম্মান ও আত্নমর্যাদা।তাদের সেই সামাজিক সম্মান ও আত্নমর্যাদা নিশ্চিত করতেই আজকের এই আয়োজন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গোপালগঞ্জে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গোপালগঞ্জের বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে অন্তত ৫ জনের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে । আজ বৃহস্পতিবার ২৮ মে সকালে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানায়। নিহতদের মধ্যে দু’জন মোটরসাইকেল ও তিনজনের বাসের যাত্রী রয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করলেন নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সহকর্মীদের সাথে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেছেন
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।

বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ সকাল ৮ টায় মডেল মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে অংশগ্রহণ করেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণ এবং মডেল মসজিদের তৃতীয় তলায় মহিলারা ঈদের নামাজ আদায় করেন।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা এবং সকল মানুষের সুখ-শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন ভাঙ্গুড়া মডেল মসজিদ এর ঈমান মাওলানা আমিরুল ইসলাম মিয়াজী।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সকল পর্যায়ের মুসলিম উম্মতের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারি সহ সাধারণ জনগণ।

এছাড়াও নির্বাহী কর্মকর্তা উপজেলার সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের এই মিলনমেলায় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।

আলোচিত খবর

দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।বর্তমান সরকার দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছে।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২৮ মে দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সেনানিবাসে অবস্থানকালের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর শৈশব ও জীবনের বড় একটি অংশের স্মৃতি এই স্থানকে ঘিরে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ