হাটহাজারীতে প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষ থেকে

বন্যাদুর্গতদের মাঝে ৩ হাজার ৫ শত কেজি চাল বিতরণ করেন সালাউদ্দীন আলী

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের অসহায় ও পানিবন্দি মানুষের মাঝে ৩,৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও হাটহাজারী সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নির্দেশ প্রদান করেছেন।

এই নির্দেশনার আলোকে শনিবার (১১ জুলাই) বিকালে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জরুরি চাউল ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন সালাউদ্দীন আলী।

ত্রাণ বিতরণকালে লায়ন সালাউদ্দীন আলী বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের নির্দেশনায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দুর্যোগের এই সময়ে কেউ যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদা নদীর পানি বৃদ্ধি পেয়ে নাঙ্গলমোড়াসহ হাটহাজারীর কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের এ সময়ে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে লায়ন সালাউদ্দীন আলী বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের নির্দেশনায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দুর্যোগের এই সময়ে কেউ যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে বন্যাদুর্গত পরিবারগুলোর পাশে থাকতে চাই।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইউপি সদস্য ছগির মেম্বার,ইউপি সদস্য মোহাম্মদ আলী মেম্বার,ইউপি সদস্য মো. সেলিম উদ্দিন, মোহাম্মদ মাহফুজুর রহমান, মহিলা প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন, ফাতেমা বেগম এই ছাড়া বিশিষ্ট রাজনীতিরবিদ জাহাঙ্গীর আলম মুন্সী, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সেলিম হাসান, রবিউল আলম বুলবুল,তাজুল ইসলাম, বকতেয়ার ইসলাম বাচ্চু, যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, আহমেদ আরমান,গাজী রাসেল,চানমিয়া মাস্টার এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সুবিধাভোগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ত্রাণ পেয়ে বন্যাদুর্গত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং এ সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কর্মজীবী মানুষের ভোগান্তি, দুর্ভোগে শিক্ষার্থীরাও ফের ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাতে বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতার আশঙ্কায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়েছে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের জনজীবন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত শনিবার রাত থেকে নগরীতে আবারও ভারী বৃষ্টি শুরু হয়। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। গত দুই দিনে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে যাওয়ায় নিচু এলাকাগুলোর পানি নামতে শুরু করেছিল। তবে নতুন করে ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে।


সরেজমিনে দেখা গেছে, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, বাকলিয়াসহ বিভিন্ন নিচু এলাকায় সড়কে পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং কর্মজীবী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। দুর্ভোগে পড়েন স্কুলগামী শিক্ষার্থীরাও। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষকে ছাতা ও রেইনকোট পরে গন্তব্যে যেতে দেখা যায়। অনেক এলাকায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দেয়। যাত্রীরা অভিযোগ করেন, যানবাহন মিললেও চালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন।তবে বৃষ্টি কমে আসায় নিচু এলাকাগুলোর পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে।
এদিকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বলেছেন, সোমবার থেকে ভারী বৃষ্টির প্রবণতা কমবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।গভীর নিম্নচাপের প্রভাব কমে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত শনিবার দুপুরেই প্রত্যাহার করা হয়েছে।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে গত মঙ্গলবার জুলাই মাসে এক দিনে গত ৪৩ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়। ওই বৃষ্টিতে আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, চান্দগাঁও, চকবাজার, কাতালগঞ্জ ও পতেঙ্গাসহ নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়ে। দুই দিন বৃষ্টি কিছুটা কম থাকায় পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে।
ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী শনিবার সবচেয়ে বেশি মানুষ পানিবন্দি হয়ে রয়েছে, সাতকানিয়া উপজেলায়, ৩ লাখ ৫২ হাজার ৫০০ জন আর বাঁশখালীতে দেড় লাখ মানুষ।

বোয়ালখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
পরিবার পরিকল্পনা পরিদর্শক ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান।

বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। টেকসই উন্নয়ন অর্জনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবাকে আরও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।l

আজ রোববার ১২ জুলাই ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে দেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ