বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত অন্তবর্তি সরকারের উপদেষ্টার

ক্রীড়া প্রতিবেদকঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশের পর, দীর্ঘ তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করেছে।তদন্ত কমিটি মনে করে, এ ঘটনা বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা সামনে এনেছে। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুস্পষ্ট প্রশাসনিক কাঠামো, কার্যকর কূটনৈতিক যোগাযোগ, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

প্রতিবেদনে খেলোয়াড়দের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে। প্রশাসনিক বা কূটনৈতিক সিদ্ধান্তের কারণে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা যেন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
বিশ্বকাপে বাংলাদেশকে না পাঠানোর সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে মত থাকলেও, দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থে এমন একটি প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি, যেখানে কোনো সিদ্ধান্তের কারণে ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত না হয়।

নিরাপত্তা শঙ্কার কারণে গত ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে না পাঠানোর সিদ্ধান্ত তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এককভাবে নিয়েছিলেন বলে জানিয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি।দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিন সদস্যের তদন্ত কমিটি তাদের ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত কোনো সম্মিলিত আলোচনা বা পরামর্শের ভিত্তিতে নেওয়া হয়নি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভালো-মন্দ মিলিয়ে গন্ধ, ছড়াতে চেষ্টা।। কথায় আছে কোথায় শেখসাদী, আর কোথায় ছাগলের লাদী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার সাবেক মেয়র, সরকারের সাবেক মন্ত্রী, বীর মুক্তি যোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ও সংসদ সদস্য ইসরাক হোসেন সমাজের শান্তি শৃঙ্খলা ফেরাতে ও তরুণ সমাজকে অপরিনাম ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক বিরোধী অভিযান করতে গিয়ে বৈধ অস্র প্রদর্শন করেছেন। এটাকে অনেকে বড় অপরাধ হিসেবে দেখছেন। বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইসরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেন। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে পদত্যাগ করেছেন। এজন্য তিনি জনমনে প্রসংশিত হয়েছেন।

অন্তবর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বিমানবন্দরে লাইসেন্সবিহীন ম্যাগজিনসহ ধরা পরার পর প্রধান উপদেষ্টাকে তো দেখিনি এই(মন্ত্রীর মর্যাদাপূর্ণ) উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দিতে কিংবা আইনগত ব্যবস্থা নিতে। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির জন্য এরই মধ্যে দুদক আসিফ মাহমুদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমান নিয়ে ফাইল তৈরি করেছেন। ঐদিকে খেয়াল নেই। এখন দেখছি আসিফ মাহমুদ ইশরাক হোসেনের বিরুদ্ধে কি কি বলছেন, কি কি বোঝানোর চেষ্টা করছেন। এযেন ঐউক্তিটিকে মনে করিয়ে দেয়।

ভারতীয় হাই কমিশনার এবং বাংলাদেশ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার মত বিনিময়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতীয় হাই কমিশনার দিনেশ ত্রিবেদী আজ ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

দূই দেশের এপর্যায়ের নেতৃত্বে মধ্যে বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিস্তৃত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। উভয়েই মতবিনিময়ে আশাবাদ ব্যক্ত করেন, প্রাণবন্ত এই দুটি গণতান্ত্রিক দেশ জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে যৌথভাবে কাজ করে যাবে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ