এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালী উপজেলায় মাদক সেবন করে প্রকাশ্যে
জনশৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করার অপরাধে তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় আদালত একই আদেশে প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় আদালত প্রত্যেককে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোজাফফর হোসেনের নেতৃত্বে দিনভর বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।পরে বোয়ালখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা মাদক সেবনের দায় স্বীকার করে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডীর আবু তাহেরের ছেলে বেলায়েত হোসেন, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামের রতন তালুকদারের ছেলে মুন্না তালুকদার ও একই এলাকার স্বপন তালুকদারের ছেলে সুজন তালুকদার। করেন।

বোয়ালখালী অফিসার ইনচার্জ(ওসি) মোজাফফর হোসেন বলেন,চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায়
মাদকবিরোধী অভিযানে আটক তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তিন আসামি আদালতের সামনে মাদক সেবনের দায় স্বীকার করেন।পরে তিন আসামিকে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।












