বিদ্যার্থী পরিষদ আয়োজিত পঞ্চ কবির গানে মুগ্ধ হলেন দর্শক-শ্রোতা

বিনোদন প্রতিবেদক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলা সংগীতের ঐতিহ্য, সৌন্দর্য ও শুদ্ধ সংগীতচর্চাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো পঞ্চকবির গানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।গত ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অরুণ নাথ।

‘আজি গাও মহাগীতি’ সমবেত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর একে একে পঞ্চকবির কালজয়ী গান পরিবেশন করেন শিল্পী সুবর্ণা দাশ, জয়শ্রী ধর, ডা. স্বাগতা নন্দী ও শ্যামলী পাল। তাঁদের সুরেলা পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।সংগীত পরিবেশনায় যন্ত্রসংগতে ছিলেন কিবোর্ডে রিপন শীল, অ্যাকুস্টিক গিটারে মলয় কুমার ইন্দু, বেহালায় শ্যামল দাশ, বাঁশিতে সুজন দাশ, মন্দিরায় মো. ফারুক হোসেন এবং তবলায় উৎপল দে মিঠু ও সানি দে। তাঁদের সম্মিলিত বাদন সংগীত পরিবেশনাকে আরও প্রাণবন্ত ও সুরমণ্ডিত করে তোলে।

অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতগুণী, গবেষক ও ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংগীত পরিচালক, সুরকার ও শিল্পী সুব্রত দাশ অনুজ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী প্রবীর পাল।
শীলা মোমেন বলেন তাঁর বক্তব্যে বলেন পঞ্চ কবির গান আমাদের নৈতিকতা, আর্দশ, ধারন করতে শেখায়। নতুন প্রজন্মকে গড়ে তোলতে হবে।

সুব্রত দাশ অনুজ তাঁর বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন—এই পাঁচ কবির গান বাংলা সংস্কৃতি ও সংগীত জগতের অমূল্য সম্পদ। পঞ্চকবির গানের চর্চা ও প্রসারের মাধ্যমে আমাদের সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।সভাপতির বক্তব্যে অরুণ নাথ বলেন, পঞ্চকবির গান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। শুদ্ধ সংগীতচর্চা, সংগীতের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং আগামী প্রজন্মের কাছে বাংলা গানের ঐশ্বর্য তুলে ধরাই সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের অন্যতম লক্ষ্য।

জাতীয় চেতনা ও দেশপ্রেমের আবহে সমবেত কণ্ঠে ‘ধনধান্য পুষ্পে ভরা’ গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।মনোমুগ্ধকর পরিবেশনা, সুরের বৈচিত্র্য ও সংগীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পঞ্চকবির গানের এ আয়োজন হয়ে ওঠে এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আইয়ুব বাচ্চুর বাসনা ছিল লক্ষ লক্ষ দর্শকের সামনে কনসার্ট করার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশি-বিদেশি নামী সংগীতশিল্পীরা থাকবেন একই মঞ্চে।একদিন ১৫ লাখ মানুষের সামনে গিটার হাতে দাঁড়াবেন আইয়ুব বাচ্চু। গিটারের সুরে মেতে উঠবে দর্শক–শ্রোতা। মানিক মিয়া অ্যাভিনিউতে এমন একটি কনসার্ট আয়োজনের স্বপ্ন দেখতেন বাংলাদেশের ব্যান্ডসংগীতের এই কিংবদন্তি।

শুধু কনসার্ট নয়, নতুন প্রজন্মের গিটারবাদকদের নিয়ে প্রতিযোগিতারও আয়োজন করতে চেয়েছিলেন। স্বপ্ন ছিল গিটার স্কুল প্রতিষ্ঠারও, যেখানে নতুনেরা শিখবেন, নিজেদের গড়বেন। কিন্তু তাঁর সেসব স্বপ্নের কোনোটি পূর্ণতা পায়নি। ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ থেমে যায় তাঁর জীবনের পথচলা।

শাহরুখের সঙ্গে কেমন সময় কেটেছি এড শিরানের, মান্নাতে এক সন্ধ্যার আড্ডা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্রিটিশ গায়ক এড শিরান এবার বলিউডের সিনেমায়। বলিউড শাহরুখ খানের ছবি দিয়ে এযাত্রা শুরু। শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ের- কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী। হঠাৎ করেই সিনেমাটিতে যুক্ত হননি তিনি। এর পেছনে রয়েছে শাহরুখের বাড়ি মান্নাতে কাটানো এক সন্ধ্যার গল্পে, বন্ধুত্ব আর মজার এক সমঝোতায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে নিজে বলিউডে অভিষেকের গল্প শুনিয়েছেন এড শিরান। শাহরুখ খানের সঙ্গে প্রথম পরিচয়ের সময়ই বলিউডের সিনেমায় গান গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। শাহরুখ বলেছিলেন, তাঁর পরবর্তী সিনেমায় গান গাইতে হবে এডকে। সেই কথাই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ