চট্টগ্রামে রাতের আঁধারে দুটি সরকারি অফিসে পেট্রোল বোমা হামলা

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে দুটি সরকারি অফিসে পেট্রোল বোমা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। ষোলশহর এলাকায় রাতের আঁধারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবন ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে এই বোমা হামলা করা হয়েছে। এ ঘটনায় হতাহত বা বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির না হলেও ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে ফ্লাইওভার ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনার ওপর নির্ভর করে তদন্ত এগোচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টার পর ষোলশহর ফ্লাইওভারের ওপর থেকে নিচে অবস্থানরত এলজিইডি ভবন ও চান্দগাঁও ভূমি অফিস লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।তবে শুক্রবার (৬ নভেম্বর) বিকেল পর্যন্ত এ হামলায় জড়িত কাউকে আটক বা গ্রেফতারের খবর মেলেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, এলজিইডি ভবনের সামনে নিক্ষিপ্ত দুটি পেট্রোল বোমা মাটিতে পড়ে ভেঙে গেলেও তাতে আগুন ধরেনি। অন্যদিকে চান্দগাঁও ভূমি অফিসের সামনে ছোড়া একটি বোমায় আগুন জ্বললেও তাৎক্ষণিকভাবে চত্বরে থাকা পরিচ্ছন্নতাকর্মীরা তা নিভিয়ে পাশের নালায় ফেলে দেন। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় অফিস দুটি। তবে অদূরেই কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল), চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও ষোলশহর রেলওয়ে স্টেশন অবস্থিত হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে দুই সরকারি ভবনে হামলার এ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্তে কাজ চলছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে। হামলার পেছনে কারণ জানতে চাইলে তিনি বলেন, আটক করার পরই নিশ্চিত হওয়া যাবে ঠিক কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ফ্লাইওভারের ওপর সুবিধাজনক স্থান থেকে হামলাকারীরা নিচে বোমা ছুড়ে মারে। বিভিন্ন পয়েন্টের ভিডিও যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ আপন দুই ভাইবোন গ্রেপ্তার, রুবেলের বিরুদ্ধে ১১ মামলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৪ হাজার ৮০০ টাকাসহ আপন দুই ভাইবোনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. বাবলি (২৬) ও মো. রুবেল রানা (৩২)।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজীপাড়া) এলাকার বাসিন্দা। তাঁদের বাবার নাম ছোট বাবু এবং মায়ের নাম মোছা. মেরিনা বেগম। তাঁরা চায়ের দোকানের ব্যবসার পাশাপাশি মাদক কেনাবেচা করতেন বলে পুলিশের দাবি।

অভিযানকালে তাঁদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় বাবলির চুলের খোঁপার ভেতর থেকেও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রুবেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে ‘হোটেল রাফায় অভিযানে ছয়জন গ্রেপ্তার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার ‘হোটেল রাফা’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ নভেম্বর এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার আরাফাত (২৫), পটিয়ার কেলিশহর এলাকার মো. সাকিব (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার মাহবুব (৩৫), বাঁশখালীর পুকুরিয়া এলাকার ইয়াসমিন (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার শিউলী (২৬) এবং পটিয়া পৌরসভার ইয়াসমিন (৩০)।

পুলিশ জানায়, অভিযানের সময় মোট সাতজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টতা না পাওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৬ ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ