অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নাটকীয়ভাবে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারত-পাকিস্তান ক্রিকেট খেল মানেই টানটান উত্তেজনা। যা যেকোনো থ্রিলার সিনেমাকেও হার মানাতে পারে। ১৪ নভেম্বর শনিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল। শেষ বলের রোমাঞ্চকর লড়াইয়ে বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

পাকিস্তানের ওপেনার উসমান খানের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে বড় সংগ্রহ ৩৩৭ রান।এরানের তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত লড়াই চালায় ভারতীয় যুবারা। শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় একদম শেষ বল পর্যন্ত। এ ফাইনালে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের ১ উইকেটের জয় ও শিরোপা নিশ্চিত করে ভারত।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ক্যারাটেতে ন্যাশনাল চ্যাম্পিয়ন সুপর্বা সুধা বিশ্বাস

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সুপর্বা সুধা বিশ্বাস ২য় জাতীয় জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ-২০২৬ এ ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্যাডেট বিভাগের ৬০+ কুমিতে ক্যাটাগরিতে অংশগ্রহন করে তিনি এই স্বর্ণপদক অর্জন করে। এতে সারাদেশ থেকে শিশু, ক্যাডেট, জুনিয়র এবং অনুর্ধ ২১ ক্যাটাগরিতে প্রায় ১৫০০ খেলোয়াড় অংশগ্রহন করে। ইতিমধ্যে সে গত জুলাই মাাসে অনুষ্ঠিত ২য় সাউথ এশিয়ান করাতে চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে।

সুপর্বা সুধা বিশ্বাস সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে অষ্টম শ্রেনীতে অধ্যায়নরত। নিয়মিতভাবে কোচ টুলু-উশ-শামসের অধীনে খুলশী করাতে ক্লাবে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। সে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কর্মরত কর্ণিয়া বিশেষজ্ঞ ডা. সুজিত কুমার বিশ্বাস ও অকুলার অঙ্কোলজিষ্ট ডা. সোমা রাণী রায়ের কন্যা। ভবিষ্যতে সে ভালা কিছু করার দৃঢ আশা ব্যক্ত করে সবার আশিবার্দ ও দোয়াপ্রার্থী।

ক্রিকেট সিক্সেস টুর্নামেন্ট ১৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন চিটাগাং ক্লাব ব্লু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত আন্তঃক্লাব ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টে শিরোপা জিতেছে চিটাগাং ক্লাবের ব্লু দল। ফাইনালে বালিসেরা ভ্যালি ক্লাবকে ১৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।চিটাগাং ক্লাব লিমিটেডের (সিসিএল) আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।গত শুক্রবার রাতে চিটাগাং ক্লাব অডিটরিয়ামে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।অনুষ্ঠানে ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা স্বাগত বক্তব্য দেন। টুর্নামেন্ট সাবকমিটির পক্ষে বক্তব্য দেন মঞ্জুরুল হক মঞ্জু ও চৌধুরী এম মাহতাবউদ্দিন হুমায়ুন।
চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দেন ফয়সাল দস্তগীর। দলের অন্য খেলোয়াড়েরা হলেন, ইবনুল হায়দার রিপন, রিয়াদ মোহাম্মদ মোস্তাফা, মো. কায়সার পারভেজ চৌধুরী, শাহেদ শাকিল, জাবেদ ইউসুফ, ওয়ালী আফনান, রিয়াদ আশরাফ, ওমর খলিল ও আহসানুল আবেদীন চৌধুরী।

অনুষ্ঠানে ক্লাবের ভাইস চেয়ারম্যান মো. সৈয়দুল আনোয়ার ফরহাদ, জেনারেল কমিটির সদস্য জাবেদ হাশেম নান্নু, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ সরওয়ার হাসান টিটু, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, মোহাম্মদ কামরুল ইসলাম ও শেখ হাছান জামানসহ এবং ইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট সাব কমিটির মঞ্জুরুল হক মঞ্জু, মো. শাহ একরাম, রিয়াদ মাহমুদ চৌধুরী, আহসানুল আবেদীন চৌধুরী, ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ, ফজলে আহসান খান, ফজলে বারী খান, ইবুনল হায়দার রিপন, আবুল হাশেম রাজা প্রমুখ কর্মকর্তাবৃন্দ সহ অংশগ্রহণকারী ক্লাব ও টিম সমূহের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী উপরোক্ত বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন এবং যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন থাকা উচিত।

আরও পড়ুন

সর্বশেষ