আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগের দিন ২০৩০ ফুটবল বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ খবর।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামী বিশ্বকাপের একশ বছর পূর্তির আসরটির হতে পারে তিন মহাদেশের ভিন্ন ছয়টি দেশ মিলে।

৪৮ দলের টুর্নামেন্টের মূল আয়োজক হবে যৌথভাবে আফ্রিকার দেশ মরক্কো, ইউরোপের স্পেন ও পর্তুগাল।

তবে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার প্রধান আলেহান্দ্রো দোমিনগেস বুধবার জানান, আসরের প্রথম তিন ম্যাচ হবে যথাক্রমে এই মহাদেশের তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। পরে ফিফাও বিষয়টি নিশ্চিত করে।

সেক্ষেত্রে ছয় দেশই স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলার টিকেট পাবে।

বুধবার ফিফা কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন এটি চূড়ান্ত হতে হবে ফিফা সদস্য ২১১ দেশের ভোটে। আগামী বছর ব্যাংককে পরবর্তী ফিফা কংগ্রেসের আগে হতে পারে এই ভোটাভুটি।

এর আগে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। ১৯৩০ সালে উরুগুয়েতে বসেছিল বিশ্বকাপের প্রথম আসর। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরাই।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ছাড়া সব দেশের জন্য হরমুজ খুলে দিচ্ছে ইরান | 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র মাহে রমজান উপলক্ষে আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত (১৩ই মার্চ২৫ইং) শুক্রবার বাদে আসর ৪নং সানাইয়া পাকিস্তান সিগ্নেল পবিত্র শোহাদায়ে বদর দিবস শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে মুহাম্মদ একান্দর আলমের সঞ্চালনায়, অত্র শাখার সভাপতি মাওলানা আব্দুল হক সাহেবের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে নূরানী ত্বকরীর পেশ করেছেন চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতে আগত মেহমান, রাউজান উরকিরচর গাউছিয়া মোহাম্মদীয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সম্মানিত চেয়ারম্যান আলা হযরত-এর রুহানি সন্তান, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সেক্রেটারি শাহজাদা মহিউদ্দীন মোহাম্মদ তৌসিফ রেজা আল কাদেরী,এতে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলামোর রহমান,মাওলানা আব্দুস ছামাদ,মুহাম্মদ ওসমান, মুহাম্মদ আব্দুস সবুর,,মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ কাজী মাসুদ,মুহাম্মদ শফিউল ইসলাম,মুহাম্মদ নাঈম উদ্দীন,মুহাম্মদ আবু বক্কর,মুহাম্মদ ওমর ফারুক, প্রমুখ,এতে বক্তারা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে দেশে এবং প্রবাসে সংগঠনিক ভিবিন্ন বৃহত্তর মানবিক কর্ম ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় তুলে ধরেন,এবং রমদ্বানের গুরুত্ব ও শোহাদায়ে বদর দিবসের যে শিক্ষা তার উপর গুরুত্বপূর্ণ বক্তৃতার মাধ্যমে মুসলিম মিল্লাতের কি করনীয় শ্রোতাদের মাঝে আলোকপাত করেন, সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ