আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

দীর্ঘদিন ধরে আলোচনায় নীতেশ তিওয়ারির ‘রামায়ণে’এখন সাই পল্লবী।

বিনোদন ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘদিন ধরে আলোচনায় নীতেশ তিওয়ারির সিনেমা ‘রামায়ণ’ এ সিনেমায় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে ‘রাম-সীতার’ ভূমিকায় দেখা যাবে বলে গুঞ্জন উঠেছিল। এবার তাতে গুড়ে বালি।

নতুন খবর, ‘রামায়ণে’ আলিয়া নন, রণবীরের বিপরীতে দেখা যাবে এখন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে।

রামায়ণের ঘোষণার পর একাধিকবার নানা কারণে পিছিয়ে গেছে সিনেমার কাজ। সীতার চরিত্রে প্রাথমিকভাবে সাই পল্লবীকে ভাবলেও পরে আলিয়াকে নিয়ে উৎসাহ দেখান নির্মাতারা। এমনকি ‘গাঙ্গুবাই’ অভিনেত্রীকেও একাধিক বার দেখা গিয়েছিল নীতেশের অফিসে। সেই থেকেই জল্পনার শুরু।

আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে সিনেমার শুটিং, যা চলবে অগাস্ট পর্যন্ত। ট্রিলজির প্রথম সিক্যুয়েলে রাম-সীতার গল্পের ওপরই জোর দেয়া হবে। জুলাইয়ে শুটিংয়ে যোগ দেবেন ‘কেজিএফ’ অভিনেতা যশ, যিনি রাবণের ভূমিকায় অভিনয় করবেন।

আগামী বছর ২৭ সেপ্টেম্বর করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় মুক্তি পাবে আলিয়ার নতুন ছবি।

সংবাদ সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস বাংলা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের একুশের বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২১শে ফেব্রুয়ারি ছিল রফিকের বিয়ের দিন। বিয়ে বাড়িতে কনে সেজে অপেক্ষায় ছিল তার প্রিয় মানুষ। কিন্তু রফিক গিয়েছিলেন মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে। ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামেন তিনি। পুলিশের গুলিতে শহীদ হন রফিক। তার বুকের রক্তে রঞ্জিত হলো বাংলার রাজপথ। অন্যদিকে, বিয়ে বাড়িতে ফুলে ফুলে সাজানো আসরে কনে তখনও পথ চেয়ে বসে। সে জানে না—তার বর আর ফিরবে না। ফিরবে শুধু রক্তে ভেজা এক শহীদের নিথর দেহ। জীবন দিয়ে রফিক প্রমাণ করে গেলেন— মাতৃভাষার জন্য জীবন দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা।

অমর একুশে উপলক্ষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মাণ করেছে বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’। নাটকে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানের ইতিহাস আবেগঘনভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সম্প্রচার করা হবে ২১ ফেব্রুয়ারি।

টানা তিনদিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার মনোরম লোকেশনে নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে। মো. ইমাম হোসাইনের কাহিনী ইকবাল খন্দকারের চিত্রনাট্যে নির্মিত রক্ত-হলুদ সন্ধ্যা নাটকটি প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা। মহসিন চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সরোজ আহমেদ, সোহেলী, দেবাশীষ চৌধুরী, মীর জুবেদ, রমিতা ভৌমিক, মো. সেলিম, আফরোজা ইমা, সীমান্ত বড়ুয়া, ধীমান, অসিত নন্দী, সৌভিক দাশ প্রমুখ।

বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড, আবারও তহবিল পেল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড, আবারও তহবিল পেল। ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে এই তহবিল পেল সিনেমাটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির ঘোষিত তালিকায় দেখা যায়, এ বছর বাংলাদেশের সিনেমাটিসহ ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে।সব কটি সিনেমা ১ কোটি ৭০ লাখ ডলার সহায়তা পাবে। এই তালিকায়
ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে দ্য ডিফিকাল্ট ব্রাইড পাবে ১ কোটি ১৬ লাখ টাকার তহবিল (৮০ হাজার ইউরো)। ইতিপূর্বে একক ভাবে দেশের কোনো সিনেমা এত বড় অঙ্কের সহায়তা কোনো সিনেমা পায়নি।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ