চট্টগ্রামে থানায় নেওয়ার পর সাবেক দুদক কর্মকর্তার মৃ*ত্যু, ২ পুলিশ প্রত্যাহার।

চট্টগ্রাম অফিস:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

থানা হেফাজতে দুদকের সাবেক এক কর্মকর্তার মৃ*ত্যুর একদিন পর চট্টগ্রামের চান্দগাঁও থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাদের দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) স্পীনা রাণী প্রামানিক।

দুই পুলিশ সদস্য হলেন- এএসআই ইউসুফ আলী ও এটিএম সোহেল রানা। ‘প্রশাসনিক কারণে’ তাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদের সই করা আদেশে।

বন্দর নগরীর এক কিলোমিটার এলাকা থেকে মঙ্গলবার দুদকের সাবেক উপ-পরিচালক সৈয়দ মো. শহীদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় চান্দগাঁও থানার দুই পুলিশ সদস্য। পরে থানায় অসুস্থ হলে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

শহীদুল্লাহর ছেলে নাফিস শহীদ বলেন, “যে মামলায় আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল, সে বিষয়ে আমরা কিছুই জানতাম না। রাতে বাসার কাছে রাস্তা থেকে সাদা পোশাকের দুই পুলিশ সদস্য তাকে জোর করে তুলে নিয়ে যায়।

নাফিসের অভিযোগ, তার বাবাকে পুলিশ ‘জোর করে টেনে-হিঁচড়ে’ নিয়ে যাওয়ার বিষয়টি প্রতিবেশী লোকজন তাদের জানান। ঘটনা শুনে তার চাচা ও ফুফাত ভাই চান্দগাঁও থানায় গেলেও তাদের সেখানে ‘প্রবেশ করতে দেওয়া হয়নি’।

“আমার বাবা হৃদরোগী ছিলেন। আগে তার বাইপাস হয়েছিল। সেজন্য ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হয়। আমার চাচা থানায় ওষুধ নিয়ে গেলেও তাকে সেগুলো আমার বাবার কাছে পৌঁছাতে দেয়নি পুলিশ।

পুলিশ বলছে, রনি আক্তার তানিয়া নামে এক নারীর করা মামলায় গ্রেপ্তার করা হয় শহীদুল্লাহকে। ওই নারী নিজেকে ‘শহীদুল্লাহর বাসার গৃহকর্মী’ দাবি করেন। বেতনের ‘বকেয়া টাকা আনতে বাসায় যাওয়ায়’ গত ২৩ অগাস্ট রাতে তাকে শহীদুল্লাহ ও তাদের আত্মীয় কায়সার আনোয়ার ‘মারধর করেছিলেন’ বলে মামলায় অভিযোগ করা হয়।

এ মামলায় গত ২৭ সেপ্টেম্বর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২ অক্টোবর এএসআই ইউসুফ আলীকে পরোয়ানা তামিলের আদেশ জারি করা হয়।

শহীদুল্লাহকে পরোয়ানামূলে গ্রেপ্তার করার কথা জানিয়ে চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম বলেন, সাবেক সরকারি কর্মকর্তা হওয়ায় তাকে হাজতে রাখা হয়নি। তার কক্ষে বসানো হয়েছিল। এসময় অসুস্থবোধ করেন শহীদুল্লাহ। পরিবারের সদস্যরাসহ তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ওই মামলাকে ‘ভুয়া’ দাবি করেন শহীদুল্লাহর ছেলে নাফিস বলেন, “আমাদের বাসায় রনি আক্তার তানিয়া নামে কোনো গৃহকর্মী ছিলেন না। চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে আমার বাবা আগে একটি মামলা করেছিলেন। তারা প্রতিশোধ পরায়ণ হয়ে আসামিরা রনি আক্তার তানিয়া নামে ওই নারীকে দিয়ে ‘ভুয়া মামলা’ করিয়েছেন।

তিনি বলেন, “থানায় বাবা (শহীদুল্লাহ) অসুস্থবোধ করলে তখন পুলিশ এসে কোনো স্বজন বাইরে আছে কিনা জানতে চান। এসময় আমার চাচা থানায় প্রবেশ করে দেখেন, আমার বাবা টেবিলে মাথা নিচু করে আছে। তখন তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের বেতন বন্ধ করে দিয়েছেন নতুন ভিসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের বেতন বন্ধ করে দিয়েছেন নতুন ভিসি

লোহাগাড়ায় বিএনপির মতবিনিময় সভা দলীয় সমর্থনের প্রত্যাশায় এক মঞ্চে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থিত প্রার্থী বাছাই ও নির্বাচনী কার্যক্রম নিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার নয় ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মতামত নেওয়া হয়।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য  সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে হবে। সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামত, সাংগঠনিক ভূমিকা, জনসম্পৃক্ততা ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তারা দলের দুঃসময়ে নিজেদের ভূমিকা, নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা এবং নিজ নিজ এলাকায় দীর্ঘদিনের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে দলীয় সমর্থন প্রত্যাশা করে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক এসএম আবু সাইদ চৌধুরী টিটু,  বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন,  লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিরাবাদ ইউনিয়নের সাবেক ছাড়ানেতা সাংবাদিক খলিল চৌধুরী, কলাউজান ইউনিয়নের আবুল কাশেম ও আধুনগর ইউনিয়নের সোহেল আরিফসহ অনেক।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তৃণমূলের মতামত গ্রহণ, দলীয় ঐক্য বজায় রাখা এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।সভায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা বাহাদুর চৌধুরী ও মো. সেলিম উদ্দিন।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ