দেশে নতুন ৬ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ ইউজিসির।

ঢাকা অফিস:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশে নতুন ৬টি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি।

রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার, নড়াইল ও বরগুনা জেলায় এসব বিশ্ববিদ্যালয় করতে সুপারিশ করা হয়েছে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে।

তবে ময়মনসিংহ, রংপুর ও গাইবান্ধা- এই তিন জেলায় আপাতত নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন না করার সুপারিশ করেছে সংস্থাটি।

এর মধ্যে রাজবাড়ী জেলার পাশের দুটি জেলায় (পাবনা ও কুষ্টিয়া) পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও দূরত্ব বিবেচনায় রাজবাড়ীতে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে।

ভোলা জেলাটি দ্বীপ হওয়ায় পার্শ্ববর্তী জেলাগুলো সঙ্গে এর দূরত্ব অনেক। জেলাটিতে বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। ভৌগলিক অবস্থান বিবেচনায় এ বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, সমুদ্রবিজ্ঞান বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

ভৌগলিক অবস্থান ও খনিপ্রাপ্তি বিবেচনায় জয়পুরহাটে নতুন বিশ্ববিদ্যালয়ে কৃষি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা, প্রত্নতত্ত্ব বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

কক্সবাজারের ভৌগলিক অবস্থান বিবেচনায় সেখানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সমুদ্রবিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, মৎস্য বিজ্ঞানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির নাম সুপারিশ করা হয়েছে ‘কক্সবাজার বিশ্ববিদ্যালয়’।

নড়াইলে ‘এস এম সুলতান বিশ্ববিদ্যালয়’ নামে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে। শিল্পী এস এম সুলতানের স্মৃতিবিজড়িত স্থান হওয়ায় এ বিশ্ববিদ্যালয়ে চারুকলাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

বরগুনা জেলা থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে কম দূরত্বে বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এ কারণে সেখানে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে ভৌগলিক অবস্থান বিবেচনায় মৎস্য বিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, সমুদ্রবিজ্ঞান, জলবায়ু সহনশীল কৃষি, প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত বিষয়সমূহকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলে সুপারিশ করেছে ইউজিসি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

​পরিবারের মুখে হাসি ফোটানোর অদম্য চেষ্টা আর নিজের সব কষ্টকে বুকচাপা দীর্ঘশ্বাসে লুকিয়ে রাখার এক বাস্তব চিত্র তুলে ধরেছেন তাওলাদ হোসেন। তাঁর লেখা ‘অভাব’ শিরোনামের এই হৃদয়ছোঁয়া রচনাটি ফুটিয়ে তুলেছে পুরুষদের জীবনের এক নির্মম ও নিঃসঙ্গ সত্য। সমাজ সাধারণত ধরে নেয় ছেলেদের মন খারাপ বা কষ্টের কোনো অনুভূতি নেই, তাদের রয়েছে কেবল দায়িত্বের পাহাড়। কিন্তু সত্য এর চেয়ে অনেক বেশি বেদনার। কখনো পকেটে শূন্যতা আর কখনো মনে ভালোবাসার আকাল গ্রাস করলেও তারা তা প্রকাশ করতে পারেন না।

ছোটবেলা থেকেই পুরুষদের মনে এই কথা গেঁথে দেওয়া হয় যে ছেলেরা কাঁদে না। এই সামাজিক ট্যাবু ও পরিবারের হাসিমুখ দেখার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে তারা তিলে তিলে ক্ষয় হন। জুতার তলা ক্ষয়ে যাওয়া কিংবা পুরোনো হয়ে যাওয়া শার্টটা গায়ে জড়িয়েই তারা কাটিয়ে দেন বছরের পর বছর। নিজের জন্য কিছু চাওয়ার অধিকার যেন তাদের জন্ম থেকেই কেড়ে নেওয়া হয়েছে। স্ত্রী সন্তানের বায়না মেটাতে গিয়ে নিজের পেটের ক্ষুধা কিংবা মনের শখকে গলা টিপে হত্যা করার নামই বুঝি মধ্যবিত্তের পুরুষ।
​
পরিবারের অন্ন ও সুরক্ষার জোগান দিতে গিয়ে নিজের শখ-আহ্লাদ বিসর্জন দেওয়া, দিনের আলোয় সবার সামনে হাসিমুখে ঘুরে বেড়ানো আর গভীর রাতে বালিশে মুখ গুঁজে নীরব কান্নায় ভিজে যাওয়া—এটাই তাদের নিত্যদিনের সঙ্গী। সকালে উঠে পরিবারের সবার চোখের দিকে তাকিয়ে কৃত্রিম হাসিতে বলা, “আমি ঠিক আছি।”
দিনের ব্যস্ততা শেষে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন এই মানুষগুলোই ছাদের কোণায় কিংবা অন্ধকারের সাথে কথা বলেন। সারাদিনের জমিয়ে রাখা ক্লান্তি আর হাজারো অপমানের দীর্ঘশ্বাস তখন চোখের জল হয়ে ঝরে পড়ার স্বাধীনতাটুকুও তাদের থাকে না। কারণ, তারা জানেন—সকালে উঠেই এই মানুষগুলোকেই আবার সাহস জোগাতে হবে।
​
মূলত, ছেলেরা আসলেই ভালো থাকেন না; পরিবারের মানুষগুলোকে ভালো রাখার তাগীদে তারা জীবনভর শুধু ভালো থাকার এক নিখুঁত অভিনয় করে যান। পুরুষদের এই নীরব আত্মত্যাগ ও মানসিক সংগ্রামের গল্পটি সমাজের প্রতিটি মানুষের মনে গভীর দাগ কাটবে বলেই প্রত্যাশা। ​অভাবের এই যাতাকলে পিষ্ট হয়েও যারা পরিবারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি সহমর্মিতা ও সম্মান জানানো আমাদের সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শাহীন কাদির নামের এক এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ সুনামগঞ্জের ধর্মপাশা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ