বিবিধ বৈভবে দ্বীপজেলা ভোলায় অনু্ষ্ঠিত হলো জেলা সাহিত্য মেলা

বিশেষ সম্পাদক: রিপন শান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির সমন্বয়ে এবং জেলা প্রশাসন ভোলা এর বাস্তবায়নে ভোলায় দিনব্যাপী জেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর ২০২৩) সকাল ১০ টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা সাহিত্য মেলা -২০২২/২২০২৩এ অনুষ্ঠিত হয়েছে।

জেলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা সাহিত্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি : ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি । ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম), বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর জোনাল কমান্ডার আল-ফারুক মাহমুদ হোসাইন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আইরীন ফারজানা, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফিল, বাংলা একাডেমির ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন জাহাঙ্গীর, দৈনিক বাংলার কন্ঠে‘র সম্পাদক এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসনে এবং সাপ্তাহিক সময় পূর্বাপর সম্পাদক কবি হাসান মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জাতীয় কবিতা পরিষদ ভোলা’র সভাপতি কবি কায়সার আাহমেদ দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, বীরমুক্তিযোদ্ধা মাহাবুব আলম নিরব মোল্লা, ভোলা জেলা মুুক্তিযোদ্ধা সন্তান সংসদ- এর সভাপতি কবি রিপন শান, ভোলা জেলা সংগীতের রচয়িতা কবি হাওলাদার মাকসুদ, কবি নীহার মোশাররফ, কবি গাজূী তাহের লিটন, ঢাকা থেকে আগত ভোলা জেলার লেখক মামুন সারওয়ার, বোরহান মাসুদ, নেয়ামুল হক, হাসনাইন আহমেদ সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সুধী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

 

 

আলোচনাপর্বে অতিথিরা তাদের বক্তব্যে বলেন- এই সময়ে তরুন ছেলে-মেয়ে তথা শিক্ষার্থীরা স্মার্টফোনে বেশি আসক্ত হওয়ায় সাহিত্য পাঠে মনোযোগ হারিয়ে ফেলছে, এই মেলার মাধ্যমে তা ফিরিয়ে আনার এক নব-দিগন্ত সৃষ্টি হবে বলে আমরা আশা করছি।
এসময় বক্তারা আরো বলেন, বর্তমান প্রজন্মের তরুণ সমাজ মুক্তিযুদ্ধের স্বপক্ষে অবস্থান নিয়েছেন এটা আমাদের আশার দিক। আমাদের তরুনদের সাহিত্যসহ ভাল কাজে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আজকে যারা ছাত্র আগামীতে তারাই সমাজ ও দেশের নেতৃত্ব দিবে। আগামী প্রজন্মকে সঠিক দিক নির্দেশনার জন্য আমাদের কে পূনরায় সাহিত্য চর্চায় ফিরে যেতে হবে।

 

মেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা সাহিত্য মেলা -২০২২ এর শুভ উদ্বোধন করে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। এ সময় জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

 

এরপর ভোলার কবি-সাহিত্যিক ও ঢাকা থেকে আগত সাহিত্যিকদের অংশগ্রহণে দিনব্যাপী ভোলা জেলার সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সাহিত্য পাঠ ও লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়। লেখক কর্মশালায় সুদীর্ঘ বক্তব্য রাখেন- নন্দিত লেখক মন্দ্বীপ ঘড়াই। অনুষ্ঠানে কবি-সাহিত্যিক ও অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মেলার সন্ধ্যায় ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে ভোলা জেলা শিল্পকলার একাডেমির শিল্পীরা পরিবেশন করে বাহারি সাংস্কৃতিক অনু্ষ্ঠান। সকাল থেকে সন্ধ্যায় নদীবিধৌত জনপদের এই মিলনমোহনার নান্দনিক সঞ্চালনা করেন শিল্পী বাঁধন তালুকদার ।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নীরবতার ভাষা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীরবতার ভাষা দূর্বলতা নয়
সাহসের অভাব নয়,
কখনো তা কষ্ট হজমের
নীরব অভিনয় ।

নীরবতার ভাষা হেরে যাওয়া নয়
থেমে যাওয়া নয়,
কখনো তা ব্যক্তিত্বের প্রকাশ
শান্তির পরশ বুলায় ।

নীরবতার ভাষা বোকামী নয়
জ্ঞানের অভাব নয়,
কখনো তা নম্রতার প্রকাশ
ধৈর্যের শিক্ষা দেয় ।

নীরবতার ভাষা ভুলে যাওয়া নয়
মায়ার বাঁধন ছিন্ন নয়,
নীরবতা মনের গভীরতা
জীবনের ফুল ফোটায় ।

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ