আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

চোখের সামনে নটী হয়ে উঠলেন তিনি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

একজন লাক্স ফটো সুন্দর, ভারী মেকআপ করে তিনি কেবল মাত্র সুন্দরের প্রতিযোগীতায় অংশ নিয়ে যা শিখেছিলেন তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়ে ছিলেন। তার হয়তো জানা বোঝার দরকার হয়নি যে অভিনেতা হতে হবে।
অনেক ঝড় সামাল দিয়ে তিনি জেনেছেন তারকা না অভিনেতা হতে হবে। তার জন্য তিনি একটু একটু করে তৈরী করেছেন নিজেকে। অভিনয়রে সাথে দক্ষতা শব্দটি আমারা বলেই থাকি, কিন্তু দক্ষতা আসলে কি?

ভালো অভিনয় করতে পারা? ভালো অভিনয় কি ? দেখলেই বোঝা যায় পরিশ্রম করেছেন? একেবারে ঘেমে নেয়ে উঠেছেন? না, তা না।
একমাত্র কাজ অভিনেতার তা হলো নিজেকে ভুলে না যেয়ে তাকে পেছনে রেখে সামনে এক অন্য মানুষকে দাঁড় করানো! সেই মানুষের সত্য দেখানো। নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে, যাকে তিনি সামনে রাখছেন, এটা তারই জীবন! আর তা এতো সত্য যে দর্শক একবারও চোখ ফেরাবেন না। কাজটা ভয়ানক দুরুহ ! তাই কি করা যায়? যায়, আরঠিক তাই, আমি দেখলাম কোন এক হিনার জীবন। যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়।

 

 

আজমেরী হক বাঁধন তুমি করে দেখালে।আর আমরা দেখলাম যে কিভাবে একজন নটীর জন্ম হয়!!

বাঁধন কানে গেছেন।দারুন অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি। আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি। কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সকল মিলে অনবদ্য ।একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য।
যে সে হয়ে ওঠে অন্য আরেকজন !

আমি অভিভূত !!

বন্যা মির্জা
নটী।
নিউ ইয়র্ক
১০/০৮/ ২০২৩

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে রোববার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হচ্ছে রোববার ৭ জুন। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।নতুন সরকারের অধীনে এটি প্রথম বাজেট অধিবেশন। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন, আলোচনা ও অনুমোদনের গুরুত্বপূর্ণ কার্যক্রম এ অধিবেশনেই সম্পন্ন হবে।৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়।

রাষ্ট্রপতির নির্দেশনা জারির পর অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।প্রথা অনুযায়ী, প্রতি বছরের জুন মাসে জাতীয় বাজেট উপস্থাপন ও তা নিয়ে আলোচনা করতে সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এবারের অধিবেশনেও সরকারের অর্থনৈতিক পরিকল্পনা, উন্নয়ন কৌশল এবং নতুন অর্থবছরের রাজস্ব ও ব্যয় কাঠামো তুলে ধরা হবে।

বাজেট উপস্থাপনের পর সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় সংশোধন ও পর্যালোচনা শেষে বাজেট পাসের কার্যক্রম সম্পন্ন হবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ