আজঃ বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

নায়ক পরীমণিকে চাওয়ায় সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মাহি

বিনোদন ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

চলতি বছরের ২৮ মার্চ প্রথমবারের মতো মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মা হওয়ার আগে-পরে মিলিয়ে বছরখানেক সিনেমার শুটিংয়ে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে গত ১০ অক্টোবর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নেন মাহি। সিনেমাটিপরিচালনা করছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। বেশ খোশমেজাজেই সিনেমাটির শেষ ক্লাইমেক্সের শুটিংও শেষ করেন। এরপরই শুরু হয় বিপত্তি। মাহি জানান, সিনেমাটির শুটিং আর করবেন না তিনি। মাহির এমন সিদ্ধান্তের কারণ জানতেন না স্বয়ং পরিচালকও। তাই তিনিও হেতু খুঁজতে থাকনে। পেয়েও যান।

 

 

জানা গেছে সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান এক সাক্ষাৎকারে জানান, তিনি পরীমণির ভক্ত। তাই সে পরীমণিকে সিনেমাটতে নায়িকা হিসেবে চেয়েছিলেন। পরীমণি না করায় সিনেমাটিতে নায়িকা হিসেবে মাহিয়া মাহিকে নেওয়া হয়েছে।

পরিচালক পরিচালকমোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন ভিন্ন কথা। তিনি জানান, সিনেমার শুরু থেকেই মাহিয়া মাহিকে ভেবেছিলেন তিনি। অন্য কোনো নায়িকার সঙ্গে আলোচনাই করেননি।

পরিচালকের ভাষ্য, ‘সিনেমাটিতে নায়িকা হিসেবে শুরু থেকেই আমি মাহিয়া মাহিকে ভেবেছিলাম। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করে চূড়ান্তও করি। মাহিয়া মাহি ছাড়া অন্যকোনো নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে আমি যোগাযোগ করিনি। কিন্তু সিনেমার নায়ক এক সাক্ষাৎকারে অন্য একনায়িকার নাম বলেন। সেই নায়িকা সিনেমাটিনা করায় মাহিকে নেওয়া হয়েছে। মাহি মনে করেছেন, তাঁর কাছে বিষয়টি গোপন করেছি আমরা। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না বলে জানিয়েছেন। কিন্তু মাহি ছাড়া অন্য নায়িকার সঙ্গে আমি কথা বলিনি।’

পরিচালকের এমন ভাষ্যের পর আরও খোলাসা হতে মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সাড়া পাওয়া যায়নি। তবে পরিচালক জানিয়েছেন, মাহির সঙ্গেসাক্ষাৎ করে বিষয়টি সুরাহা করবেন। তাঁর আশা, মাহির মান ভাঙবে এতে।ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমাডার্ক ওয়ার্ল্ড। সিনেমায় দেখা যাবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই তৈরি হচ্ছে ছবিটি। ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মাহিকে।মাহি ছাড়াও ডার্ক ওয়ার্ল্ডে আরও অভিনয় করছেন মিশা সওদাগর ও নবাগত নায়ক মুন্না খান।

 

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে জুতা পেটা , অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ও শিক্ষকদের মারধর।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজে শিক্ষিকাকে জুতা পেটা করা এবং পরে হামলা চালিয়ে অধ্যক্ষের কক্ষে ভাঙচুর ও শিক্ষকদের পেটানোর ঘটনায় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে আকবার আলী বলেন-সেখানে পুলিশ আমাকে ডেকে নিয়ে গেছে। ওই মহিলার সঙ্গে হাতাহাতি বা অধ্যক্ষের কক্ষে হামলা ভাঙচুরে সঙ্গে আমি জড়িত না। ওখানে যা ঘটনা ঘটেছে শাহাদত আলী, আফাজ আলী ও এজদার আলীর সঙ্গে।তিনি বলেন, তদন্ত না করে কেন আমার বিরুদ্ধে দল এতো বড় সিদ্ধান্ত নিয়েছে।

কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, দীর্ঘ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের নামে চাঁদা দাবি করে আসছিলেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নেতাকর্মীরা গিয়ে ইসলামী জালসার নামে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় অধ্যক্ষের কাছে কলেজের আয়-ব্যায়ের হিসাব চান তারা।এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এক নারী শিক্ষক বিষয়টি মোবাইল ফোনে ভিডিও করছিলেন। এ সময় ক্ষুব্ধু হয়ে তারা ঐমহিলা শিক্ষিকাকে জুতা পেটা করেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি শাহাদত আলী।

এরপর তারা বের হয়ে যাওয়ার সময় কলেজের সামনে পিছন থেকে তেড়ে গিয়ে ওই নারী শিক্ষক বিএনপি নেতা আফাজ উদ্দিন ও এজদার আলীকে ধরে ধাক্কাধাক্কি করেন। পরে ৪০-৫০ জন বিএনপির নেতাকর্মী গিয়ে অধ্যক্ষের কক্ষে হামলা করে ভাঙচুর ও শিক্ষকদের মারপিট করে। এতে অধ্যক্ষসহ পাঁচজন আহত হয়েছে বলে জানা যায়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ