আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

ফিলিস্তিন ইস্যুতে বৈঠক, ব্লিঙ্কেনকে যা বললেন সৌদি যুবরাজ সালমান

বহিবিশ্ব নিউজ ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


ফিলিস্তিন ইস্যুতে বৈঠক, ব্লিঙ্কেনকে যা বললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও অ্যান্টনি ব্লিঙ্কেন। ইসরায়েল হামাস সংঘাত ইস্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে রিয়াদে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে বলে রোববার সাংবাদিকদের জানিয়েছেন ব্লিঙ্কেন। এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

বেসামরিকদের সুরক্ষা এবং মধ্যপ্রাচ্য ও এর বাইরে স্থিতিশীলতা নিশ্চিত করতে দুজনই অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। হামাসের হামলা বন্ধ করা এবং জিম্মিদের মুক্ত করার বিষয়ে আমেরিকার উদ্যোগের কথা তুলে ধরেছেন ব্লিঙ্কেন।

 

 

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে উড়ে গেল ইসরায়েলের ট্যাংকহিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে উড়ে গেল ইসরায়েলের ট্যাংক
এমন এক সময়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক হলো, যখন গাজায় স্থল হামলা শুরু করার জন্য পুরো প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেন, সংঘাত ছড়িয়ে পড়া রোধে আমেরিকা যে কাজ করে যাচ্ছে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে।

এই সংঘাত বন্ধে আন্তর্জাতিক নীতিমালা মেনে কোনো পথ বের করার ব্যাপারে বৈঠকে জোর তাগিদ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজায় ইসরায়েলি অবরোধ বন্ধ করার ব্যাপারেও কথা বলেন তিনি। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ফিলিস্তিন–ইসরায়েলে মানবতা পরাজিত হচ্ছে: জাতিসংঘফিলিস্তিন–ইসরায়েলে মানবতা পরাজিত হচ্ছে: জাতিসংঘ

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলছে, ব্লিঙ্কেনকে একটি শান্তির পথ খুঁজতে বলেছেন মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি ফিলিস্তিনিদের অধিকারের কথাও জানান।

এদিকে বুধবার জেদ্দায় গাজা ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইরানের দুর্দিনে পাশে থাকবে রাশিয়া-ভ্লাদিমির পুতিন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সংকটময় সময়ে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন তারা এই চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হবেন।পুতিনের ভাষ্য অনুযায়ী, সংকটময় এ পরিস্থিতিতেও রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার বাস্টার’ হামলা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে । ২১ মার্চ শনিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে।

ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ভূগর্ভস্থ এই স্থাপনাটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজরদারির মধ্যে রয়েছে।ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় উচ্চক্ষমতাসম্পন্ন ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করা হয়েছে যা মাটির গভীরে থাকা শক্ত কাঠামো ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি।

উল্লেখ্য গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের সময়ও নাতাঞ্জ ও ফোর্দোর মতো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ভারী বোমা ব্যবহারের অভিযোগ ওঠে। ওই সময়ও এমন অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
সংগৃহীত –
[email protected]

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ