আজঃ শুক্রবার ২০ মার্চ, ২০২৬

বাংলাদেশের জনগণের পছন্দের নেতা নির্বাচনের সুযোগ চায় যুক্তরাষ্ট্র

বহিবিশ্ব নিউজ ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

যুক্তরাষ্ট্র মনে করে নির্বাচন শুধু ভোটের দিনের বিষয় নয়, বরং এটি একটি সর্বজনীন গণতান্ত্রিক প্রক্রিয়া। যেখানে নাগরিক সমাজ, গণমাধ্যম এবং নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত স্টেকহোল্ডাররা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধে অংশগ্রহণের সুযোগ পাবে। মোদ্দাকথা ভোটের এমন পরিবেশ নিশ্চিত হবে যেখানে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের নেতা নির্বাচন করতে সক্ষম হবে। মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের ঢাকা সফরের বার্তা বিষয়ক ভারতীয় সাংবাদিক সুভীর ভৌমিকের সাম্প্রতিক রিপোর্টের প্রতিক্রিয়ায় প্রচারিত এক বার্তায় এমনটাই জানিয়েছেন মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। সকালে প্রচারিত ওই হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি বলেন, বাংলাদেশে অবরুদ্ধ (ব্লক্ড) একটি অনলাইন আউটলেটের প্রতিবেদন সম্পর্কে আমরা অবগত। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার গতকালও বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে। নির্বাচন শুধুমাত্র ভোটগ্রহণের নির্ধারিত একটি দিনের বিষয় নয়, বরং নির্বাচন হচ্ছে সুশীল সমাজ, মিডিয়া এবং অন্যান্য স্টেকহোল্ডারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধে অংশগ্রহণ করার সুযোগ দেয়া।

 

 

দূতাবাসের মুখপাত্র আরও বলেন- ওয়াশিংটনস্থ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র, ঢাকাস্থ রাষ্ট্রদূত পিটার হাস এবং যুক্তরাষ্ট্রের অন্য প্রতিনিধিরা অনেকবার এটি খোলাসা করেছেন যে, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষে কিংবা কারও প্রতি বিশেষ পছন্দ-অপছন্দ নেই যুক্তরাষ্ট্রের। বরং ওয়াশিংটনের একটাই চাওয়া তা হলো- এমন পরিবেশ নিশ্চিতে সহায়তা করা যাতে বাংলাদেশের জনগণ তাদের নিজের পছন্দের নেতা নির্বাচন করতে সক্ষম হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর পালন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে কয়েক ঈদুল ফিতর পালন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাদপুরের এসব গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

হাজীগঞ্জ উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে সকাল সাড়ে ৯টায় সাদ্রা দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন দরবারের বর্তমান পীর মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী। বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে দীর্ঘদিন ধরে এসব গ্রামের মানুষ রোজা ও ঈদ পালন করে আসছেন। তাদের দাবি, আন্তর্জাতিক চাঁদ দেখার ওপর নির্ভর করেই তারা ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন।

আজ ২০ মার্চ শুক্রবার ঈদ উদযাপনকারী হাজীগঞ্জ উপজেলার গ্রামগুলো হচ্ছে – সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর; মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানীসহ কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রাম।

জানা যায়, ১৯২৮ সাল থেকে আন্তর্জাতিকভাবে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ধর্মীয় রীতিনীতি চালু করেন সাদ্রা দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী। তার মৃত্যুর পর তার ছয় ছেলে এ মতবাদ অনুসরণ ও প্রচার অব্যাহত রেখেছেন।প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের এসব গ্রামে ঈদ উদযাপন করা হয়।

ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যখন ইরানে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের  যুদ্ধ

চলছে, ঠিক তখনই এঘোষণা দেয়া হলো।

 আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

ইইউ কাউন্সিল জানিয়েছে-  ২০২৬ সালের জানুয়ারিতে রাস্তায় বিক্ষোভ দমনে সরাসরি ভূমিকা রেখেছিল। সেই দমন-পীড়নে হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়।এই নতুন নিষেধাজ্ঞার   তালিকায় ২৬৩ ব্যক্তি এবং ৫৩টি সংস্থা রয়েছে•।

খবর আলজাজিরার।

[email protected]

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ