আজঃ বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬

আয়েবাপিসি’র তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত

রিপন শান:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

ইউরোপে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের পরিবারখ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর ২০২৩ সাল।শনিবার (২১ অক্টোবর২০২৩) রাতে এক আন্তর্জাতিক ভার্চুয়াল বৈঠক করে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব (আয়েবাপিসি)।

সভাপতি হেলাল উদ্দিন (জার্মানি) প্রথম দিকে অনুপস্থিত থাকায় ফ্রান্স থেকে সিনিয়র সহ সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে এবং ইতালি থেকে সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদকের অনুরোধে অস্ট্রিয়া থেকে ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে সভাপতি হেলাল উদ্দিন সভাপতির দায়িত্ব পালন করেন। ভার্চুয়াল বৈঠকে পারস্পরিক আলাপ আলোচনার পর আয়েবাপিসির প্রতিষ্ঠাতা সভাপতি ইতালির রোম থেকে মনিরুজ্জামান মনির -কে আহ্বায়ক, অস্ট্রিয়া থেকে মাহবুবুর রহমান -কে সদস্য সচিব এবং জার্মানি থেকে মোহাম্মদ আল আমিন -কে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহ্বায়ক কমিটি আগামী ৩০দিনের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা বা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করবে।

ভার্চুয়াল বৈঠকটি প্রায় আড়াই ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়।আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার ফলে বর্তমান চলমান ৪১ সদস্য বিশিষ্ট আয়েবাপিসির কার্যকরী কমিটি বিলুপ্ত হয়ে গেল। প্রায় মাঝ রাতের কিছু পূর্বে জার্মানি থেকে সভাপতি হেলাল উদ্দিন বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন এবং আনুষ্ঠানিক ভাবে বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন তথা আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে আগামী পরিষদ গঠনকল্পে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে ।উক্ত সময়ের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হলে তখন নেতৃবৃন্দ সকলে বসে নতুন নির্বাচন কমিশন গঠন করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য যে, সকল প্রক্রিয়ায় কমিশন বিগত পরিষদের সভাপতির সাথে আলোচনাপূর্বক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার পরামর্শ প্রদান করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ঈদুল ফিতরের আগে ১৭ মার্চ দুবাই সরকারি কর্মচারীদের মার্চ মাসের বেতন দ্রুত বণ্টনের নির্দেশ দিয়েছেন।কর্মচারী এবং তাদের পরিবারকে উৎসবের আনন্দ উপভোগ করতে সক্ষম করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ঈদুল ফিতরের আগে ১৭ মার্চ দুবাই সরকারি কর্মচারীদের মার্চ মাসের বেতন দ্রুত বণ্টনের নির্দেশ দিয়েছেন।কর্মচারী এবং তাদের পরিবারকে উৎসবের আনন্দ উপভোগ করতে সক্ষম করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ডের সদরদপ্তর গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান সদরদপ্তর পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এক বিধ্বংসী বিমান হামলা চালিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা ইসরায়েলের বিস্তারিত প্রতিবেদনে এই ভয়াবহ সামরিক অভিযানের তথ্য নিশ্চিত করা হয়েছে। এই বিধ্বংসী হামলার পর মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।তারা অত্যন্ত কড়া ভাষায় দেওয়া ওই বিবৃতিতে বলেছে – বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চেয়ে শক্তিশালী বাহিনী নেই। এখন আর বিপ্লবী গার্ডের কোনো সদরদপ্তরে অবশিষ্টাংশ নেই।
সংগৃহীত –

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ