আজঃ শনিবার ২১ মার্চ, ২০২৬

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ঢাকা অফিস:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশে জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, পুলিশ অধিদপ্তরের (টিআর) কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন আহ্‌মদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে ঢাকা রেঞ্জে, পুলিশের বিশেষ শাখা ঢাকার অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মাদ রাশিদুল ইসলাম খানকে ঢাকায় বদলির আদেশ বাতিল করে প্রজ্ঞাপন দেওয়া হয়।

এছাড়া রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাককে রাজশাহী রেঞ্জে, রাজশাহী রেঞ্জের মো. রাশিদুল হাসানকে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এম এ মাসুদকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মাসুদ আহাম্মদকে চট্টগ্রাম মেট্রো পুলিশের অতিরিক্ত কমিশনার ও খুলনা মেট্রোর অতিরিক্ত কমিশনার মো. সাজিদ হোসেনকে অধিনায়ক (অতিরিক্ত উপমহাপরিদর্শক) হিসেবে ৬ আর্মড পুলিশ মহালছড়ি, খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফ্যাসিস্টের কোন পুলিশকেই দেশে থাকতে দেব না, এবক্তব্য আইজিপি দেননি: পুলিশ সদর দপ্তর।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ, জনাব আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে—“কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি—ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট”—এ মর্মে একটি ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের গণসংযোগ শাখা এর প্রতিবাদ জানিয়েছে। পুলিশ হেডকোয়ার্টার গণসংযোগ শাখা প্রতিবাদলিপিতে বলেছে-আইজিপি মহোদয় কোথাও এ ধরনের কোনো বক্তব্য দেননি। এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।
ছবি সংগৃহীত –
[email protected]

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর পালন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে কয়েক ঈদুল ফিতর পালন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাদপুরের এসব গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

হাজীগঞ্জ উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে সকাল সাড়ে ৯টায় সাদ্রা দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন দরবারের বর্তমান পীর মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী। বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে দীর্ঘদিন ধরে এসব গ্রামের মানুষ রোজা ও ঈদ পালন করে আসছেন। তাদের দাবি, আন্তর্জাতিক চাঁদ দেখার ওপর নির্ভর করেই তারা ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন।

আজ ২০ মার্চ শুক্রবার ঈদ উদযাপনকারী হাজীগঞ্জ উপজেলার গ্রামগুলো হচ্ছে – সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর; মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানীসহ কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রাম।

জানা যায়, ১৯২৮ সাল থেকে আন্তর্জাতিকভাবে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ধর্মীয় রীতিনীতি চালু করেন সাদ্রা দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী। তার মৃত্যুর পর তার ছয় ছেলে এ মতবাদ অনুসরণ ও প্রচার অব্যাহত রেখেছেন।প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের এসব গ্রামে ঈদ উদযাপন করা হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ