আজঃ সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করছে পাহাড়ের মানুষ-কুজেন্দ্র ত্রিপুরা এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার উন্নয়নের পাহাড়ের মানুষ এর সুফল ভোগ করছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

তিনি বলেন, পাহাড়ের মানুষের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে কারণে সুফল ভোগ করছে এলাকার জনগণ। অন্ধকার পাহাড়গুলো আজ সোলারের আলোয় আলোকিত। যে জায়গায় সড়ক নেই সেইসব জায়গায় সড়ক নির্মাণ করা হচ্ছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কা ভোট দেয়ার আহবান জানান তিনি।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি শহরের নিউজিল্যান্ড সড়কের ৫ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শহরের নিউজিল্যান্ড মোড় থেকে পেরাছড়া বাজার পর্যন্ত ৫ কোটি টাকা ব্যয়ে ১.৬ কিলোমিটার সড়কটি নির্মাণ করা হবে।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌরসভা কাজটি বাস্তবায়ন করছে। এর আগে ৪ কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি পৌরসভাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ওটএওচ) আওতায় দক্ষিণ খবংপড়িয়া এলাকার আরসিসি রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর অতীশ চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জামায়াতে ইসলামীর আমিরের দাবি তার টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দাবি করেছেন, তার টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারী ব্যক্তিদের পরিচয় চিহ্নিত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা জানান। 

শফিকুর রহমান বলেন, গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি নোংরা পোস্ট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে কিছু লোক বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। আমরা ইতোমধ্যে হ্যাকারদের লোকেশন ও পরিচয় বের করে জাতির সামনে উন্মুক্ত করেছি।

তিনি আরও বলেন, আমরা হাসিনার মতো ফ্যাসিস্টদের কোনোভাবেই বরণ করব না এবং তাদের প্রতি কোনো ধরনের ভয়ও করব না। দেশের দায়িত্ব এদের হাতে দিলে দেশের অস্তিত্বই থাকবে না। এরা দেশকে ধ্বংস করে দেবে।

খুলনা বিভাগ সফরে তারেক রহমান তারেক রহমান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ ২২ বছর পর আজ সোমবার খুলনা আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হেলিকপ্টারে খুলনায় এসে দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এই জনসভা শেষে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে তিনি যশোরের উদ্দেশে খুলনা ছাড়বেন। যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ২টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

আলোচিত খবর

বাংলার নবযাত্রা, জাহাজ বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন সংযোজন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)এর বহরে যুক্ত হয়েছে এমভি ‘বাংলার নবযাত্রা’। জাহাজটি পূর্বে এক্সসিএল লায়ন (XCL LION) নামে পরিচিত ছিল।বিএসসি সূত্রে জানা যায় , চীনের তৈরি
জাহাজটির ক্লোজিং প্রোগ্রাম বিক্রেতা পক্ষের আইন প্রতিষ্ঠান স্টিভেনসন হারউড এর কার্যালয়ে শুরু হয়।

বিএসসি জানায়, জাহাজটির ডেলিভারি গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে চীনের জিংজিয়াং-এর নানইয়াং শিপইয়ার্ডে সম্পন্ন হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাধ্যমে বর্তমানে জাহাজটি সম্পূর্ণভাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানায় এসেছে।এ বিষয়ে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সন্তোষ প্রকাশ করে বলেন-আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। ‘বাংলার নবযাত্রা’ আমাদের বহরে যুক্ত হওয়ায় বিএসসির সক্ষমতা আরও বাড়বে।

আরও পড়ুন

সর্বশেষ