আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

সীতাকুন্ড শঙ্কর মঠে মাতৃসম্মেলন ও স্বাস্থ্যসেবা কর্মসূচী অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সীতাকুন্ড শঙ্কর মঠে মাতৃসম্মেলন
ও স্বাস্থ্যসেবা কর্মসূচী অনুষ্ঠিত

সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের বার্ষিক অনুষ্ঠানের ৬ষ্ঠ দিন ২১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় স্বাস্থ্যসেবা কর্মসূচী, ও বিকেল ৪টায় মাতৃসম্মেলন মঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং খাতুনগঞ্জের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা কর্মসূচীতে লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকবৃন্দ শতাধিক চক্ষু রোগীর চিকিৎসার পাশাপাশি ২৫ জন ছানিপরা রোগীর অপারেশনের মাধ্যমে ছানি কাটেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঠের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, লায়ন্স ক্লাব অব চিটাগাং খাতুনগঞ্জের গভর্ণর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস মোসলেহ উদ্দিন অপু, সিনিয়র উপদেষ্টা লায়ন এস.কে নন্দী, ডা. অনিক মজুমদার জয় ও ডা. সাইফুল ইসলাম রিয়াদ। বিকেল ৪টায় সনাতন ধর্ম মহাসম্মেলনের মাতৃসম্মেলন অনুষ্ঠিত হয়। শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাতৃসম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চ.বি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়। বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার, সীতাকুন্ড লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন শঙ্কর মঠ ও মিশনের মহিলা সংসদের সভাপতি অনিমা মল্লিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বার্ষিক উৎসব উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য। বেলা আড়াইটায় যুব সম্মেলন, সন্ধ্যায় বস্ত্র বিতরণ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। রাতে ধর্মীয় সংগীতাঞ্জলি ও পাল্টা কীর্ত্তন অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর ও রাতে প্রসাদ বিতরণ করা হয়। মঠের সাধু-সন্তু ও ভক্তবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। তাই গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে। উল্লেখ্য যে, গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে মঠ প্রাঙ্গনে সপ্তাহব্যাপী বার্ষিক অনুষ্ঠান শুরু হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র মাহে রমজান উপলক্ষে আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত (১৩ই মার্চ২৫ইং) শুক্রবার বাদে আসর ৪নং সানাইয়া পাকিস্তান সিগ্নেল পবিত্র শোহাদায়ে বদর দিবস শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে মুহাম্মদ একান্দর আলমের সঞ্চালনায়, অত্র শাখার সভাপতি মাওলানা আব্দুল হক সাহেবের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে নূরানী ত্বকরীর পেশ করেছেন চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতে আগত মেহমান, রাউজান উরকিরচর গাউছিয়া মোহাম্মদীয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সম্মানিত চেয়ারম্যান আলা হযরত-এর রুহানি সন্তান, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সেক্রেটারি শাহজাদা মহিউদ্দীন মোহাম্মদ তৌসিফ রেজা আল কাদেরী,এতে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলামোর রহমান,মাওলানা আব্দুস ছামাদ,মুহাম্মদ ওসমান, মুহাম্মদ আব্দুস সবুর,,মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ কাজী মাসুদ,মুহাম্মদ শফিউল ইসলাম,মুহাম্মদ নাঈম উদ্দীন,মুহাম্মদ আবু বক্কর,মুহাম্মদ ওমর ফারুক, প্রমুখ,এতে বক্তারা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে দেশে এবং প্রবাসে সংগঠনিক ভিবিন্ন বৃহত্তর মানবিক কর্ম ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় তুলে ধরেন,এবং রমদ্বানের গুরুত্ব ও শোহাদায়ে বদর দিবসের যে শিক্ষা তার উপর গুরুত্বপূর্ণ বক্তৃতার মাধ্যমে মুসলিম মিল্লাতের কি করনীয় শ্রোতাদের মাঝে আলোকপাত করেন, সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ