আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (২০ নভেম্বর) একটি বিশেষ অভিযানে এই তিন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতো রুসলীন বিন জোসুহ।

বিবৃতিতে পরিচালক বলেন, সোমবার দুইজনকে ৬১টি বাংলাদেশি পাসপোর্ট, ৪৩টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং একটি মায়ানমারের জাল পাসপোর্ট বহন করার সময় কেপং বাণিজ্যিক পার্কের কাছে থেকে তাদের গ্রেফতার করা হয়।

অপরদিকে, অন্য একজনকে জালান কেপং’র একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকে ১৫টি জাল বাংলাদেশি পাসপোর্ট, দুটি ল্যাপটপ এবং দুটি প্রিন্টার জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এক বছর ধরে তারা এ অপরাধ করে আসছে। অপরাধীর মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের কাছ থেকে পাসপোর্ট ও ভিসা করে দেয়ার নামে ৫০০ থেকে ৭০০ রিঙ্গিত পর্যন্ত ফি নিচ্ছে। বেশিরভাগ গ্রাহকদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল এবং পাকিস্তানের নাগরিক রয়েছেন।

অস্থায়ী কাজের ভিজিট পাসের জাল স্টিকার তৈরিকারী অন্য গ্রুপের সাথে এই সিন্ডিকেটের সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছে ইমিগ্রেশন বিভাগ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যখন ইরানে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের  যুদ্ধ

চলছে, ঠিক তখনই এঘোষণা দেয়া হলো।

 আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

ইইউ কাউন্সিল জানিয়েছে-  ২০২৬ সালের জানুয়ারিতে রাস্তায় বিক্ষোভ দমনে সরাসরি ভূমিকা রেখেছিল। সেই দমন-পীড়নে হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়।এই নতুন নিষেধাজ্ঞার   তালিকায় ২৬৩ ব্যক্তি এবং ৫৩টি সংস্থা রয়েছে•।

খবর আলজাজিরার।

[email protected]

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ছাড়া সব দেশের জন্য হরমুজ খুলে দিচ্ছে ইরান | 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ