আজ যে কয়টি দল এক দফার ঘোষণা দেবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আজ ঢাকায় বেশ কয়েক রাজনৈতিক সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব সমাবেশ ও সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় সে জন্য এক দফার ঘোষণা করা হবে। বিএনপি ছাড়াও এদিন অনন্ত ৩৭ টি দল এক দফার ঘোষণা দেবে বলে জানা গেছে।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার পতনের এক দফার কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো।

বুধবার (১২ জুলাই) দুপুর দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে কর্মসূচি ঘোষণা দেবে। আর অন্য দলগুলোর এক দফার কর্মসূচি কেউ নিজ নিজ কার্যালয়ে, একাধিক দল জাতীয় প্রেসক্লাবে, কেউ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একদফার কর্মসূচি ঘোষণা করবে।

আলাদা আলাদা জায়গা থেকে যুগপৎ ধারায় বৃহত্তর গণ-আন্দোলনের এক দফা যৌথ ঘোষণার জন্য নির্ধারিত জায়গা হলো- নয়াপল্টনের কার্যালয়ের সামনে, দুপুর দুইটা। প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণতন্ত্র মঞ্চ ঘোষণা করবে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে বিকেল ৪টায়, ১২ দলীয় জোটের কর্মসূচি ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বেলা ৩টায়, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন আলরাজি কমপ্লেক্স সামনে বেলা ৩টায়, এলডিপি দলীয় কার্যালয়ে (এফডিসি সংলগ্ন) বিকেল ৫টায়, গণফোরাম মতিঝিলের কার্যালয়ের সামনে (নটরডেম কলেজের বিপরীতে) বিকেল ৪টা, গণঅধিকার পরিষদ (নুর) প্রেসক্লাবের পরিবর্তে পুরানা পল্টন কালভার্ট রোডের প্রিতম জামান টাওয়ারে বেলা ৩টায় একদফার ঘোষণা দেবে।

এছাড়া গণঅধিকার পরিষদ (রেজা অংশ) জাতীয় প্রেসক্লাবে বেলা ৩টায়, গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেসক্লাব বেলা ৩ টায়, বাংলাদেশ লেবার পার্টি নয়াপল্টনের মসজিদ গলিতে নিজেদের কার্যালয়ে বেলা ৩টায়, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট জাতীয় প্রেসক্লাব সামনে বেলা ৩টায় ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাতীয় প্রেসক্লাবে বেলা ৩টায় একদফার ঘোষণা দেবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একথা জানিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাভারে এনসিপির সমাবেশে হাতবোমা বিস্ফোরণের মামলায় দুজন রিমান্ডে


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাভারে এনসিপি সমাবেশে হাতব ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নুরুল ইসলাম ও মো. সজিবকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।প্রসিকিউশন বিভাগের এসআই মো.বাহাজ উদ্দীন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। আসামিদের পক্ষের আইনজীবী এমএম আশ্রাফ আলী অয়ন রিমান্ড আবেদন বাতিল করে জামিনের প্রার্থনা করেন।বিচারক দুই দিনের রিমান্ড মন্জুর করেন।

সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে তিনজন আহত হন।ওই ঘটনায় রাতেই এনসিপির পক্ষ থেকে একটি মামলা করেন দলের ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি।মামলায় বলা হয়-অজ্ঞাতনামা আসামিরা এনসিপি নেতৃবৃন্দ ও সাধারণ শ্রোতাদের হত্যার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটনায়।হামলার সময় এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপি সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম মঞ্চে উপস্থিত ছিলেন।

তুরাগ নদীতে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীর গলিত লাশ- বিচার চাইলেন রিপন


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যার অভিযোগ তুলে ঘটনার বিচার দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
শনিবার ২৭ জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন- তুরাগ নদী থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মাহমুদ হাসান রিপনের অভিযোগ, গত ২২ জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। ওই কর্মসূচিতে হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে তাদের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিকে বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচি দমনে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছে। অন্যদিকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধেও এহামলার অভিযোগ তোলেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন,আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। রাজপথেই নয়, কারাগারেও পরিকল্পিতভাবে নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।হত্যা, গুম কিংবা নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগকে দমিয়ে রাখা সম্ভব নয়। দলের নেতাকর্মীরা আন্দোলন ও সংগ্রামের ঐতিহ্য ধারণ করে এবং যে কোনো পরিস্থিতিতে নিজেদের রাজনৈতিক অবস্থানে অটল থাকবেন।
তিনি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আহ্বান জানান।

আলোচিত খবর

নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন নিবন্ধিত না হওয়া নাগরিকরা। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার আবেদন গ্রহণ করা হবে। ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এ কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে তালিকাটি প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্টরা ২৪ আগস্ট পর্যন্ত নতুন অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। সব আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ-সংক্রান্ত নির্দেশনা সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন

আরও পড়ুন

সর্বশেষ