আজঃ রবিবার ১৪ জুন, ২০২৬

ঝিনাইদহে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন খেলোয়াড়দের মাঝে নগদ অর্থ প্রদান

ইনছান আলী ঝিনাইদহ প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝিনাইদহে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে হরিণাকুন্ডু পৌরসভার সম্মেলন কক্ষে এ অর্থ প্রদান করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের পক্ষ থেকে বিভাগীয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সম্মানে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়।

জেলার হরিণাকুন্ডু উপজেলার শুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। সে উপলক্ষে হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন সরকারের দেওয়া অর্থ খুদে খেলোয়াড়দের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. সাইফুজ্জামান তাজু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, টিম লিডার আব্দুস সামাদ আজাদ দিপু, শুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ সহ কাউন্সিলর ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় চ্যাম্পিয়ন দলের শ্রেষ্ঠ খেলোয়াড়কে ৫ হাজারসহ ১৮ জন খেলোয়াড়ের প্রত্যেককে ২ হাজার টাকা করে সম্মানী প্রদানসহ পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো ও মিষ্টি খাওয়ানো হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফুটবল বিশ্বকাপ -২০২৬ শুভ সূচনায় মেক্সিকোর চমক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক মেক্সিকো। তিনটি লাল কার্ডে উত্তপ্ত হয়ে ওঠা ম্যাচে দ্বিতীয়ার্ধে কার্যত ১০ জনের দলে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকা আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। নবম মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন হুলিয়ান কিনিয়োনেস। পঞ্চাশ মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সিথোলে পেনাল্টি বক্সের মাথায় ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। এর ফলে ১০ জনের দলে নেমে যায় সফরকারীরা।এরপর ছেষট্টি মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ। এক গোল পেছনে পড়ে এবং একজন কম নিয়ে দক্ষিণ আফ্রিকার লড়াই তখন আরও কঠিন হয়ে পড়ে।

চুরাশি মিনিটে আরও একবার লাল কার্ড দেখে বিপদ বাড়ায় দক্ষিণ আফ্রিকা। আক্রমণ ঠেকাতে গিয়ে ফাউল করে মাঠ ছাড়েন থেম্বা জেওয়ানে। যোগ করা সময়ের দুই মিনিটে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস, ফলে ম্যাচে মোট তিনটি লাল কার্ড দেখা যায়।শেষ পর্যন্ত দুই গোলের জয় নিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে মেক্সিকো।

ফিফা বিশ্বকাপ ২০২৬ সংযুক্ত আরব আমিরাতের দর্শকরা অনলাইনে যেভাবে দেখতে পারবেন প্রতিটি ম্যাচ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফিফা বিশ্বকাপ ২০২৬ সংযুক্ত আরব আমিরাতের দর্শকরা অনলাইনে যেভাবে দেখতে পারবেন প্রতিটি ম্যাচ
সংযুক্ত আরব আমিরাত ও টুর্নামেন্টের উত্তর আমেরিকান আয়োজক শহরগুলোর সময়ের পার্থক্যের কারণে অনেক ম্যাচ গভীর রাত কিংবা ভোরের দিকে অনুষ্ঠিত হবে। ফলে ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে ফুটবলপ্রেমীরা এক মাসব্যাপী রাতজাগা ও ভোরে ওঠার প্রস্তুতি নিচ্ছেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল এবং অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ, যা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে পরিণত করেছে।

যদিও সংযুক্ত আরব আমিরাতজুড়ে ফ্যান জোন ও বিশাল পর্দায় ম্যাচ দেখার আয়োজন দর্শকদের আকৃষ্ট করবে, তবুও অনেক সমর্থক নিজ নিজ বাসা থেকেই খেলা উপভোগ করবেন।

নিচে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা অনলাইনে যেসব মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২৬ দেখতে পারবেন, তা তুলে ধরা হলো:

১- বিইন কানেক্ট
বিইন কানেক্ট টুর্নামেন্টের সব ১০৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

এই স্ট্রিমিং সেবার মাধ্যমে গ্রাহকরা একাধিক ডিভাইসে ম্যাচ দেখতে পারবেন। পাশাপাশি বিইন স্পোর্টস চ্যানেলগুলোর স্টুডিও বিশ্লেষণ, ম্যাচ-পূর্ব আলোচনা, পর্যালোচনা এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট বিশেষ অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন।

সম্প্রতি বিইন ঘোষণা করেছে যে বিশ্বকাপ উপলক্ষে তারা ছয়টি ম্যাক্স চ্যানেল এবং প্রতিদিন ১৭ ঘণ্টারও বেশি সম্প্রচার পরিচালনা করবে। পাশাপাশি আয়োজক দেশগুলো থেকে সরাসরি বিস্তৃত সংবাদ ও প্রতিবেদনও প্রচার করা হবে।

২- তালাবাত প্রোর সঙ্গে টিওডি
দৈনন্দিন পণ্য সরবরাহকারী অ্যাপ তালাবাত, টুর্নামেন্টের একচেটিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম টিওডি-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে, যাতে দর্শকরা ঘরে বসেই ম্যাচ উপভোগ করতে পারেন।

৪ জুন থেকে যেসব ব্যবহারকারী তালাবাত প্রোর বার্ষিক পরিকল্পনায় নতুনভাবে যুক্ত হবেন বা নবায়ন করবেন, তারা বিনামূল্যে এক বছরের বিনোদনমূলক সাবস্ক্রিপশন পাবেন। এর মাধ্যমে তারা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সরাসরি ও চাহিদাভিত্তিক সম্প্রচার দেখতে পারবেন।

এই সাবস্ক্রিপশনের আওতায় দর্শকরা মাল্টিভিউ সুবিধা, চার-কে ও উচ্চ গতিশীলতা সম্পন্ন চিত্রমানের সম্প্রচার, ইন্টারঅ্যাকটিভ সময়রেখা, তাৎক্ষণিক অংশগ্রহণ এবং স্বয়ংক্রিয় ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখার সুবিধা পাবেন।

৩- ইউটিউব
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জন্য ইউটিউবকে ফিফার আনুষ্ঠানিক অগ্রাধিকারপ্রাপ্ত প্ল্যাটফর্ম অংশীদার হিসেবে নির্বাচিত করা হয়েছে। ফলে প্রচলিত সম্প্রচারের বাইরে দর্শকদের জন্য এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

এই অংশীদারিত্বের আওতায় বিভিন্ন গণমাধ্যম অংশীদার অতিরিক্ত বিশ্বকাপ বিষয়বস্তু প্রকাশ করতে পারবে। এর মধ্যে থাকবে বর্ধিত হাইলাইটস, পর্দার আড়ালের দৃশ্য, স্বল্পদৈর্ঘ্য ভিডিও এবং চাহিদাভিত্তিক ভিডিও সামগ্রী।

ফিফা তাদের আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেলের মাধ্যমে অতীতের ক্লাসিক ম্যাচ ও বিশ্বকাপ ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলোও উন্মুক্ত করবে।

প্রথমবারের মতো কিছু সম্প্রচারকারী প্রতিষ্ঠান তাদের ইউটিউব চ্যানেলে ম্যাচের প্রথম ১০ মিনিট সরাসরি দেখাতে পারবে। এছাড়া নির্বাচিত কিছু গণমাধ্যম অংশীদার সীমিত সংখ্যক ম্যাচ পূর্ণাঙ্গভাবে সম্প্রচারের অনুমতিও পেতে পারে।

তবে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সরাসরি সম্প্রচার দেখার বিকল্প হিসেবে ইউটিউব কাজ করবে না। তা সত্ত্বেও হাইলাইটস, বিশ্লেষণ, নির্মাতাদের বিশেষ কনটেন্ট এবং কিছু নির্বাচিত সরাসরি সম্প্রচারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে।

৪- ফিফা প্লাস
টুর্নামেন্ট অনুসরণকারী দর্শকদের জন্য ফিফা প্লাস অ্যাপ অন্যতম কার্যকর সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে থাকবে।

এখানে ম্যাচের সূচি, সরাসরি স্কোর, পরিসংখ্যান, হাইলাইটস, সংবাদ, পয়েন্ট তালিকা এবং এক্সক্লুসিভ কনটেন্ট পাওয়া যাবে।

এছাড়াও দর্শকরা ফিফার সমৃদ্ধ আর্কাইভ থেকে ক্লাসিক ম্যাচ এবং বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্তগুলোর কনটেন্ট দেখতে পারবেন।

যারা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখতে চান, তাদের জন্য টিওডি এবং বিইন কানেক্টই সংযুক্ত আরব আমিরাতে প্রধান বিকল্প হিসেবে থাকবে।

১১ জুন থেকে ১৯ জুলাইয়ের ফাইনাল পর্যন্ত বিশ্বজুড়ে ফুটবলের উন্মাদনা চলবে। আর সংযুক্ত আরব আমিরাতের দর্শকদের জন্য বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের সঙ্গে যুক্ত থাকার সুযোগও আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ