নৌকা ছাড়া কেউ এজেন্ট দিতে পারবে না’ আমতলী পৌর মেয়র।

বরগুনা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চিরুনি অভিযান চালানো হবে। অন্য দলের কেউ কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না, ভোট দিতেও পারবে না বলে মন্তব্য করেছেন বরগুনায় আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান। আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমানের ৩ মিনিট ১৮ সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় তালতলীর গোডাউন সংলগ্ন কল বাড়িতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বরগুনা-১ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার। অতিথি হিসেবে না থাকলেও এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সফর সঙ্গী হিসেবে উপস্থিত হয়ে সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান।

বক্তব্যের এক পর্যায়ে মতিয়ার রহমান বলেন, ‘আমতলী-তালতলী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। চিরুনি অভিযান চালাব, যে চিরুনি অভিযানের মধ্য দিয়ে ওরা কোনো এজেন্ট দিতে পারবে না, ভোট তো দূরের কথা। খেলা শুরু করব ১৮ তারিখের পরে। খেলা শুরু করব। স্বতন্ত্রের নাম ভুলে গিয়ে ওরা বলবে শেখ হাসিনা, নৌকা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু।

মতিয়ার রহমান বক্তব্যে আরও বলেন, ‘উপজেলা কমিটি, পৌর কমিটি, ইউনিয়ন কমিটি, এমনকি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি; একজনও যদি নৌকার বিরুদ্ধে যেতে পারে তবে আমরা নির্বাচন থেকে সরে যাব।

বরগুনা জেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু রাইজিংবিডিকে বলেন, ‘মতিয়ার রহমানের এমন মন্তব্যের কারণে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা না নিলে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে যাওয়া নিয়ে শংকা তৈরি হবে।

বরগুনা-১ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান বলেন, ‘অংশগ্রহনমূলক নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্র এবার স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। একইসঙ্গে নৌকার মনোনয়ন যারা পেয়েছেন, তাদের জনপ্রিয়তা যাচাইও হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। কিন্ত দলীয় বর্ধিতসভায় মতিয়ার রহমান যে বক্তব্য রেখেছেন, এটা এক প্রকার স্বতন্ত্র প্রার্থীদের ও সাধারণ ভোটারদের হুমকি দেওয়া। তার এমন বক্তব্য কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক ও পেশিশক্তি প্রদর্শনের সামিল।

এ বিষয়ে জানতে বরগুনা আমতলী উপজলো আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের মুঠোফোনে বলেন, ‘এজেন্ট দিতে পারবে না এটা আমি বলেছি। আমি বোঝাতে চেয়েছি, আমাদের দলীয় কেউ স্বতন্ত্রের এজেন্ট হতে পারবে না।

চিরুনি অভিযান প্রসঙ্গে মতিয়ার রহমান বলেন, ‘আমাদের দলের কেউ স্বতন্ত্রের পক্ষে কাজ করে কি-না সেটা জানতে চিরুনি অভিযান চালাব বলেছি।’ স্বতন্ত্র প্রার্থীরা তাদের এজেন্ট খুঁজে পাবে না— এমন মন্তব্যের বিষয় তিনি বলেন, ‘যাদের সমর্থন নেই, তারা এজেন্ট তো খুঁজেই পাবে না।

বরগুনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ‘ভাইরাল ভিডিও আমাদের নজরে এসেছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের চন্দগাঁওয়ে সিআইএমসি’র সামনে নিরাপত্তা নিশ্চিতের দাবি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের চন্দগাঁও এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ও হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রবেশমুখের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৬ জুলাই) চন্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের প্রবেশমুখে রাস্তার পাশে কবরস্থানের সামনে কিছু অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। এসব স্থাপনা বর্তমানে কিশোর গ্যাং, মাদকসেবী, বখাটে এবং ছিনতাইকারীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। এর ফলে মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীসহ নারী রোগী ও তাদের স্বজনরা প্রতিনিয়ত ইভটিজিং বা যৌন হয়রানির শিকার হচ্ছেন।

সিআইএমসি কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, রাতের বেলায় এই এলাকায় মাদক সেবন ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এসব অবৈধ স্থাপনা অপরাধীদের জমায়েত হওয়ার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা ওই এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।

সিআইএমসি’র অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন (সবুজ) স্বাক্ষরিত এই আবেদনে উল্লেখ করেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজ নিয়ে গঠিত এই ক্যাম্পাসে প্রতিদিন প্রায় ১১০০ ছাত্র-ছাত্রী এবং ১০০০ জন শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা যাতায়াত করেন

এছাড়া প্রতিদিন গড়ে ১২০০ জন রোগী ও তাদের স্বজন এই প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।সকলের জন্য নিরাপদ পরিবেশ এবং নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য চন্দগাঁও থানা পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত আবুল কালাম আজাদ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই অনুষ্ঠিত এ কাউন্সিলে সভাপতি পদে সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সকাল থেকেই ভোট কেন্দ্রে নেতাকর্মী ও কাউন্সিলরদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মোঃ আবুল কালাম আজাদ ২৫৫ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের মোঃ শহিদুল ইসলাম শহিদ পান ১৯২ ভোট।
ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করা মোঃ আতাউর রহমান খোকন ৩১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীকের মোঃ আতাউর রহমান আতা পান ১০৮ ভোট।দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করা মোঃ আবু তাহের ১০৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মোহাম্মদ আলী খাঁন পান ৯৭ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুপস্থিত ছিলেন ৬ জন ভোটার এবং বাতিল হয় ৩টি ভোট। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়ায় মোঃ আবুল কালাম আজাদ কে আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পরপরই নব-নির্বাচিত সভাপতি কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করেন দলীয় নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।

নব-নির্বাচিত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সকল কাউন্সিলর, নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে খানমরিচ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম নতুন গতি লাভ করবে।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ