ঠাকুরগাঁওয়ে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা।

আসাদুজ্জামান ঠাকুরগাঁও:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে নভেম্বরের শুরুতে পরে শীত। তবে দিনের বেলায় তেমন ঠান্ডা না থাকলেও রাতে বাড়ার সাথে সাথে বাড়ে থাকে শীতের প্রকোপ।

তাই এই শীতে ব্যস্থ হয়ে পড়েছে নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামের খেজুরের বাগানের গাছিরা।

ভোর ৪ টা থেকে খেজুরবাগানে রস খেতে আর গুড় তৈরি দেখতে ভিড় করছে হাজার হাজার দর্শনার্থী। মটরসাইকেল, অটোতে কেউ বা আবার মাইক্রোবাস নিয়ে ভোর ৫টা থেকে অপেক্ষা করছে খেজুর গুড় বানানো দেখার জন্য।

সারারাত খেজুর গাছের আগায় লাগানো হাঁড়িতে ফোঁটা ফোঁটা করে জমা হচ্ছে রস। ভোরবেলায় গাছে উঠছেন চাষিরা। রসভর্তি মাটির হাঁড়ি নামিয়ে টিনের পাত্রে জ্বাল দিয়ে তৈরি করছেন গুড়। খেজুর রসের গুড় তৈরির এমন মনমুগ্ধকর দৃশ্য দেখতে শুধু ঠাকুরগাঁওয়ের মানুষ না ভিড় করছে আশেপাশের অনেক জেলা থেকে আসা মানুষ।

রংপুর থেকে খেজুরের গুড় তৈরি দেখতে আসছেন আবু বক্কর সিদ্দিক তিনি বলেন, আমি ভোর ৪ টায় আসছি খেজুরের বাগানের খেজুর রস আর গুড় তৈরি দেখতে। বেশ ভাল লাগলো প্রাকৃতিক ভাবে কোন ভেজাল ছাড়া এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে। বাসার জন্য ৩ কেজি খেজুরের গুড় নিলাম।

আমির আহমেদ নামে আরেক দর্শনার্থী বলেন, আমরা শহরের গোয়ালপাড়া থেকে বেশ কয়েকজন মটরসাইকেলে নারগুন খেজুরের বাগানে আসছি। এসে রস খেলাম। প্রতি লিটার রস ৫০ টাকা করে নিছে। চোখের সামনে খেজুরের রস দিয়ে গুড় তৈরি হচ্ছে দেখে অনেক ভাল লাগছে।

রাজু ইসলাম নামে আরে দর্শনার্থী বলেন, ভোরে ৪ টার পর আসলে খেজুরের রস পাওয়া যায় না। তাই বড় ভাইসহ চলে আসছি রস খেতে। সরাসরি গাছ থেকে রস নামিয়ে গুড় তৈরির প্রক্রিয়াটি দেখলাম। রস কিনে খেলাম। সত্যি মনোরম পরিবেশ মুগ্ধকর। তবে গুড়ের দামটা একটু বেশি। ১ কেজি গুড় ৩শ টাকা করে। দামটা একটু কম হলে ভাল হয়।

খেজুর বাগানে কাজ করে নাটোর লালপুর থেকে আসা ৬ জন গাছি। তারা প্রতিদিন গাছগুলোতে হাঁড়ি তোলেন ও নামান।

আব্দুল গফুর নামে একজন গাছি বলেন, প্রতিবার আমার ঠাকুরগাঁওয়ের এই খেজুরের বাগানে আসে কাজ করি। আমাদের মজুরি মাসে ৩০ হাজার টাকা। প্রতিদিন জন প্রতি ৫০/৫৫ টাকা গাছে হাড়ি লাগাই আমরা। এবং ভোরে তা সংগ্রহ করি।

মজিদ নামে আরেক গাছি বলেন, এখন শীত কম হওয়ায় প্রতিদিন ৩০/৪০ লিটার রস ও ৪০/৫০ লিটার গুড় উৎপাদন করছি। তবে শীত যত বাড়বে রসের ও গুড়ের সংখ্যাও বাড়বে। ভোর থেকে এই জেলা ও জেলার বাইরে থেকে প্রচুর মানুষজন আসে রস ও গুড় কিনে। আমরা রস ও গুড়ের মধ্যে কোন ভেজাল মেশাই না। প্রায় ১৫ দিন ধরে গাছে হাড়ি বাধা শুরু করেছি। তবে এখন শীত কম হওয়ায় তেমন রস পাচ্ছি না। শীত বাড়ার সাথে সাথে রস বৃদ্ধি হবে।

খেজুর বাগানের মালিক মনিরুজ্জামান বলেন, ২ বছরের চুক্তিতে আমি সুগার মিলের কাছে ১ লাখ ৭১ হাজার টাকা দিয়ে ৭শ গাছ লিজ নিয়েছি। গতবার আমার মোটামুটি আসল উঠে গেছে। এইবার যা আসবে সব লাভ। তবে আশা করছি ২/৩ লক্ষ টাকা লাভ করতে পারব। তবে এখন শীত কম হওয়ায় তেমন রস ও গুড় তৈরি করতে পারছি না তবে শীত পড়লে প্রতিদিন প্রায় ২ হাজার লিটার রস সংগ্রহ করা যাবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ- পরিচালক সিরাজুল ইসলাম বলেন, শীত শুরুতে নারগুন ইউনিয়নে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ। ঠাকুরগাঁও মাটি খেজুর বাগান করা জন্য উপযোগী। এই জেলার মানুষ আম, কাঠাল ও লিচু বাগান করতে বেশি আগ্রহী। আমরা চেষ্টা করবো যেসব অনাবাদি জমি আছে সেগুলোতে কৃষকরা যাকে খেজুরের বাগান করে সাবলম্বী হতে পারে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

অপহরণের পর ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন ফকিরাবাদে বকশিপাড়ায় স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে। তমা খাতুনের স্বামী বক্কর হোসেন এখন ভেড়ামারা থানা পুলিশ হেফাজতে। তমা খাতুন (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মারা যান। নিহত তমা খাতুন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ বকশীপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের দাবি, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে যায়। স্বজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মামাতো ভাই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তমার মৃত্যুর পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে জানা গেছে। ধর্ষণের কোনো আলামত বা প্রমাণ পুলিশ পায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ১৫ সেপ্টেম্বর রাতে ওই তরুণীকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে ভর্তির সময় পরিবারের পক্ষ থেকে ধর্ষণের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

সংস্কারবঞ্চিত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: চসিক মেয়র

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নকাজে গতি আনতে সরেজমিনে তদারকি অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর অক্সিজেন-মুরাদপুর সড়কের চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন তিনি।

পরিদর্শনকালে মেয়র সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কার্পেটিং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

দীর্ঘদিন সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। কার্পেটিং কাজ শেষ হলে সড়কটি দিয়ে চলাচল আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন সংস্কারবঞ্চিত সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে। কাজের গতি বাড়ানোর পাশাপাশি প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে আমরা মাঠে থেকে কাজের অগ্রগতি তদারকি করছি।

কার্পেটিং কাজ শেষ হলে অক্সিজেন-মুরাদপুর সড়ক ব্যবহারকারী বিপুলসংখ্যক মানুষের যাতায়াতে স্বাচ্ছন্দ্য বাড়ার পাশাপাশি নগরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ