আজঃ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরে হারিয়ে যাওয়া ৩১টি স্মার্ট ফোন উদ্ধার মালিকের কাছে হস্তান্তর করলেন পুলিশ সুপার।

এস আর শাহ আলম চাঁদপুর:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয় এর দিক-নির্দেশনায়, জনাব শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার(রিভার), চাঁদপুর এর তত্ত্বাবধানে চাঁদপুর জেলা পুলিশ এর সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইউনিট, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৩১টি স্মার্ট ফোন মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রকৃত মালিকের নিকট হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়।

পুলিশ সুপার বলেন, আমরা চাঁদপুরবাসীকে জানাতে চাই, পুরোনো ফোন ক্রয়ের ব্যপারে সতর্ক হোন। কারণ, এই ফোনগুলোর সাথে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা সহ বিভিন্ন অপরাধ জড়িত থাকার সম্ভাবনা থাকে। তাই পরিচিত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া ফোন ক্রয় করবেন না। কারো ফোন হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করুন এবং সাইবার ক্রাইম ইউনিট, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরে যোগাযোগ করুন। চাঁদপুর জেলা পুলিশের হারিয়ে যাওয়া ফোন উদ্ধারের এই অভিযান অব্যাহত থাকবে।

ফোনের প্রকৃত মালিকগণ হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।তারা চাঁদপুর জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইউনিট, চাঁদপুর সহ ফোন এর গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বছরের প্রথম সূর্যগ্রহণ আগামীকাল মঙ্গলবার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বছরের প্রথম সূর্যগ্রহণ আগামীকাল মঙ্গলবার।বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টোকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

আলোচিত খবর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যান।এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বাসায় জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ