‘টাকাগুলো ফেরত দেন নাইলে গণভবনে যাব’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা ছাত্রলীগ, কলাপাড়া পৌর ছাত্রলীগ এবং সরকারী মোজাহার উদ্দিন বিশ^াস কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করার পর পরই পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে কমিটি বানিজ্যের জোরালো অভিযোগ উঠলো। কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কমিটি বাবদ দেয়া টাকার ছবি সহ টাকা ফেরত চেয়ে ফেইসবুকে স্টাটাস দিযেছেন। যা নিয়ে পুরো জেলা জুরে সমালোচনার ঝড় বইছে।

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণন সম্পাদক আশিক তালুকদার পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ঘরানার নেতা হিসেবে পরিচিত। সোমবার রাতে কলাপাড়া উপজেলা ছাত্ররীগের কমিটি ঘোষনা করা হলেও বর্তমান সাধারণ সম্পাদক আশিক তালুকদারকে কমিটিতে রাখা হয়নি। আর এতেই থলের বিড়াল বেরিয়ে আসে। আশিক তালুকদার তার ফেইসবুক পোষ্টে লিখেছেন, ‘জেলা ছাত্রলীগ সভাপতির দৃষ্টি আকর্ষন করছি, যে টাকা গুলো নিয়েছেন ফেরত দেন, নাইলে গনভবনে যাব বাকি ডকুমেন্ট নিয়ে।’ এদিকে কমিটি ঘোষনার পর আশিক তালুকদার তার মোবাইলে জেলা ছাত্রলীগ সভাপতির কাছে টাকা ফেরত চেয়েছেন, এর একটি অডিও রেকর্ড পাওয়া গেছে। এতে শোনা যায় আশিক তালুকদার জেলা ছাত্রলীগের সভাপতিকে বলছেন ভাই আপনার সাইন পাওয়ার আছে, আপনি কমিটি দিছেন। এখন আমার টাকা গুলো ফেরত দেন। তবে এর পর সাইফুল কে বলতে শোনা যায় ‘ফোন রাখ, তুই ফোন রাখ।’

কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার বলেন, আমি কেন্ডিডেট হতে চাইনি, যেহেতু আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এর পরও জেলা সভাপতি সাইফুল ইসলাম আমাকে কেন্ডিডেট হতে বলে। বিভিন্ন সময় সে বিভিন্ন অজুহাতে ২০ হাজার, ৩০ হাজার এমনকি পঞ্চাস হাজার টাকা করেও নিয়েছে। ধাপে ধাপে আমার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে। তার এক খালাতো ভাই এর মাধ্যমেও টাকা নিয়েছে। সর্বশেষ কোরবানীর চার থেকে পাঁচ দিন আগে আমাকে ফোন করে বলে কমিটি দেওয়া হবে, কি করলি। আমার কাছে সে ২০ লাখ টাকা চাইলে আমি বলি ভাই এত টাকা কিভাবে দিব। পরে আমি তাকে ১৫ লাখ টাকা দেই। পটুয়াখালী নেছারিয়া মাদ্রাসার দিকে যেতে হাতের ডানে খান মোশারেফ হোসেন এর বাসার সিরিতে বসে সে আমার কাছ থেকে টাকা নেয়। আশিক তালুকদার বলেন ‘১৫ লাখ টাকার মধ্যে পঞ্চাস হাজার টাকার বান্ডিল ছিল ১২ টা, পাঁচশ এবং এক হাজার টাকার মিলিয়ে একটি বান্ডিলে ছিল এক লাখ টাকা এবং বাকী গুলো ছিল এক হাজার টাকার বান্ডিল।

এদিকে ফেইসবুকে টাকার ছবি সহ পোষ্ট করায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজন মোবাইল ফোনে আশিক তালুকদারকে ফেইসবুক পোষ্ট ডিলেট করতে হুমকি দেয় বলেও জানান আশিক। এর একটি মোবাইল ফোন রেকর্ডে হুমকির বিষয়টির সত্যতা মিলেছে।

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফের মোবাইল ফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে জেলা ছাত্রলীগ কলাপাড়া উপজেলার মোট তিনটি ইউনিটের কমিটি ঘোষণা করার পর এ নিয়ে বিতর্ক শুরু হলে কেন্দ্রীয় ছাত্রলীগ তাৎক্ষকি ভাবে তিনটি কমিটিই স্থগিত করে ইতিমধ্যে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ