আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

কক্সবাজার ১ : হাত ঘড়ি নিয়ে মাঠে আওয়ামী লীগ; ট্রাক নিয়ে বেকায়দায় এমপি জাফর।

কক্সবাজার প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ ৭ জানুয়ারি আর মাত্র ১৪ দিন বাকি থাকতে কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনের বাংলাদেশ কল্যান পার্টির হাত ঘড়ি মার্কার প্রার্থী মেজর জেনারেল অব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের বার্ধিত সভায় শনিবার সকালে এমন সিদ্ধান্তের পর বিকালে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতা সহ অন্যান্যরা।

শনিবার বিকেলে চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। সভায় তিনি জানান, আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে হাতঘড়ি মার্কাকে বিজয়ী করে সন্ত্রাস ও ডাকাতমুক্ত চকরিয়া পেকুয়া গড়ে তোলার অঙ্গীকার করেন।

এসময় হাতঘড়ি মার্কার প্রার্থী বাংলাদেশ কল্যান পার্টির সভাপতি জেনারেল ইব্রাহিম বলেন, এই আসনে যেহেতু নৌকার প্রার্থী নেই তাই তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকের ভোট পাবেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতিক এর সমর্থনে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে জেলা আওয়ামী লীগ এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এই আসনে আওয়ামী লীগের মনোনীত কোন প্রার্থী নেই। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপিকে ঋণ খেলাপীর অভিযোগে মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা আওয়ামীলীগের ঘোষণার পর বদলে গেছে কক্সবাজার ১ আসনের ভোটের হিসেব নিকাশ। আওয়ামীলীগ নেতারা দীর্ঘ বছরের দলীয় এমপি জাফর আলমের বিরুদ্ধে নানা নির্যাতন, ভ‚মিদস্যূতা, সন্ত্রাস, দখলে অভিযোগে প্রকাশ্যে কথা বলা শুরু করেছে। এর মধ্যে এমপি জাফরের বিরুদ্ধে ভ‚মিদস্যূতা ও দখলের অভিযোগে সাধারণ মানুষও মানববন্ধন সমাবেশ করেছে। যাতে চরম বেকায়দায় পড়েছেন ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এমপি জাফর আলম।

এ আসনটি বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (হাতঘড়ি) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম (ট্রাক) ছাড়াও অপর প্রার্থীরা হলেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম (হাতুড়ি), জাতীয় পার্টির হোসনে আরা (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী এমপি জাফরের পুত্র তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী কামরুদ্দিন আরমান (কলারছড়ি)।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ