আজঃ সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬

কিশোরগঞ্জ:

বিএনপির বহিষ্কৃত নেতা আখতারের ট্রাকে উঠলেন নৌকার বর্তমান এমপি।

ঢাকা অফিস:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন এমপি নূর মোহাম্মদ
স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন এমপি নূর মোহাম্মদ

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। ঘোষণা দিয়ে এই স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন তিনি। একইসঙ্গে নিজের অনুসারীদের নিয়ে আখতারুজ্জামানের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এতে ভোটের মাঠে হাওয়া বদলে যেতে শুরু করেছে। কারণ নূর মোহাম্মদ দলীয় মনোনয়ন না পেলেও ভোটারদের মাঝে তার প্রভাব আছে।

দলীয় নেতাকর্মীরা বলছেন, এবার দলীয় মনোনয়ন চেয়েও পাননি সংসদ সদস্য নূর মোহাম্মদ। নৌকা না পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেন। অবশেষে নৌকা কিংবা দলীয় বিদ্রোহী প্রার্থীকে সমর্থন না দিয়ে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতার পক্ষে মাঠে নেমেছেন নূর মোহাম্মদ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জামায়াতে ইসলামীর আমিরের দাবি তার টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দাবি করেছেন, তার টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারী ব্যক্তিদের পরিচয় চিহ্নিত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা জানান। 

শফিকুর রহমান বলেন, গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একটি নোংরা পোস্ট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে কিছু লোক বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। আমরা ইতোমধ্যে হ্যাকারদের লোকেশন ও পরিচয় বের করে জাতির সামনে উন্মুক্ত করেছি।

তিনি আরও বলেন, আমরা হাসিনার মতো ফ্যাসিস্টদের কোনোভাবেই বরণ করব না এবং তাদের প্রতি কোনো ধরনের ভয়ও করব না। দেশের দায়িত্ব এদের হাতে দিলে দেশের অস্তিত্বই থাকবে না। এরা দেশকে ধ্বংস করে দেবে।

খুলনা বিভাগ সফরে তারেক রহমান তারেক রহমান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ ২২ বছর পর আজ সোমবার খুলনা আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হেলিকপ্টারে খুলনায় এসে দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এই জনসভা শেষে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে তিনি যশোরের উদ্দেশে খুলনা ছাড়বেন। যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ২টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

আলোচিত খবর

বাংলার নবযাত্রা, জাহাজ বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন সংযোজন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)এর বহরে যুক্ত হয়েছে এমভি ‘বাংলার নবযাত্রা’। জাহাজটি পূর্বে এক্সসিএল লায়ন (XCL LION) নামে পরিচিত ছিল।বিএসসি সূত্রে জানা যায় , চীনের তৈরি
জাহাজটির ক্লোজিং প্রোগ্রাম বিক্রেতা পক্ষের আইন প্রতিষ্ঠান স্টিভেনসন হারউড এর কার্যালয়ে শুরু হয়।

বিএসসি জানায়, জাহাজটির ডেলিভারি গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে চীনের জিংজিয়াং-এর নানইয়াং শিপইয়ার্ডে সম্পন্ন হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাধ্যমে বর্তমানে জাহাজটি সম্পূর্ণভাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানায় এসেছে।এ বিষয়ে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সন্তোষ প্রকাশ করে বলেন-আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। ‘বাংলার নবযাত্রা’ আমাদের বহরে যুক্ত হওয়ায় বিএসসির সক্ষমতা আরও বাড়বে।

আরও পড়ুন

সর্বশেষ