আজঃ বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

তারাকান্দায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে র‍্যালি ও স্বতন্ত্র প্রার্থী সারোয়ারের কুশ পুত্তলিকা দাহ

তারাকান্দা (মযমনসিংহ) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তারাকান্দা (মযমনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের
৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের কুশ পুত্তলিকা দাহ করা হয়েছে।
জানা গেছে,দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার,হামলা,গুম,খুন ও নির্যাতনের প্রতিবাদে তারাকান্দা উপজেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার (১জানিয়ারি) ৩.৩০ মিনিটের দিকে তারাকান্দা উত্তর বাজার মসজিদ রোড থেকে মিছিল বের হয়ে কলেজ রোড মোড় প্রদক্ষিণ করে ।
পরে মসজিদ রোডে ঐশি রাইস মেইল প্রাঙ্গণে বিএনপি’র বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের কুশ পুত্তলিকা দাহ করে ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, যুগ্ম আহবায়ক এইচ,এম জুয়েল, এনামুল হক,রুবেল,সদস্য মোবারক খান,শফি মন্ডল,আজহারুল ইসলাম,সোহাগ,রানা,বাবু,সিফাত,পলাশ,আরিফ কলেজ ছাত্র দলের সদস্য সচিব মামুন ফকির ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি এ,একেএম মাসুদ,নাদিম সারোয়ার টিটু,প্রচার সম্পাদক রাসেল আহমেদ প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিএনপি একমাত্র দল যারা যতবার ক্ষমতায় গিয়েছে, ততবার মানুষের জন্য কাজ করেছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি দুর্নীতির টুটি চেপে ধরবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যত পরিকল্পনা গ্রহণ করি, এগুলো বাস্তবায়ন করতে হলে দুটি বিষয় কড়াকড়িভাবে নজর দিতে হবে। একটি হলো, মানুষের নিরাপত্তা। যাতে করে মানুষ নিরাপদে চলাচল করতে পারে। অতীতে বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, আমাদের কেউ অন্যায় করলেও, আমরা ছাড় দিইনি। রোববার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আগামীতে সরকারে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আরেকটি বিষয়টি হচ্ছে দুর্নীতি। বিএনপি দুর্নীতির টুটি চেপে ধরবে।


অতীতে বেগম খালেদা জিয়া দুর্নীতি দমন করতে সক্ষম হয়েছিলেন। তাই আগামীতে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তারেক রহমান বলেন, আগামীতে বিএনপির ওপর আস্থা রাখুন। ধানের শীষে ভোট দিন।
এবার ভোটের আগে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপর কেন্দ্রে যাবেন। সেখানে ফজরের নামাজ পড়ে লাইনে দাঁড়িয়ে যাবেন। গত ১৫ বছর আপনাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আবার এরকম একটি ষড়যন্ত্র হচ্ছে। তাই এবার ধানের শীষে ভোট দেন।

তিনি বলেন, আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দলের অনেক সমালোচনা করতে পারি। কিন্তু তাতে কারও পেট ভরবে না। কারও লাভ হবে না। বিএনপি একমাত্র দল যারা যতবার ক্ষমতায় গিয়েছে, ততবার মানুষের জন্য কাজ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে উৎপাদন বাড়াতে হবে। তাই আমরা কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। যাতে করে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পায়।


তিনি আরো বলেন, চট্টগ্রামের একটি বড় সমস্যা জলাবদ্ধতা। বিভিন্ন খাল-নালা বন্ধ হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে আমরা খাল কাটতে চাই। আপনারা কী আমাদের সঙ্গে খাল কাটা কর্মসূচিতে যোগ দিতে চান?। চট্টগ্রামে একাধিক ইপিজেড রয়েছে। যেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এগুলো বিএনপির আমলে হয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারি আবার আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তাহলে আরও ইপিজেড করা হবে। সবমিলিয়ে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী।

ফরিদপুরে স্কুল শিক্ষার্থী সুরাইয়া হ-ত্যা-র বিচার দাবিতে হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ফরিদপুর উপজেলায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোছা. সুরাইয়া খাতুন হ-ত্যা-র প্রতিবাদ ও হ-ত্যা-র সাথে জড়িতদের ফাঁ-সি-র দাবিতে বি-ক্ষো-ভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।
ফরিদপুর উপজেলার জন্তিহার খেলার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গ্রামবাসীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


এ সময় জন্তিহার গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, শিক্ষক সাংবাদিক ও সমাজকর্মী এস এম নাহিদ হাসানের ছায়া নির্দেশনায়, মানববন্ধনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। ব্যানার-ফ্যাস্টুন হাতে ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে বক্তারা নি-হ-ত সুরাইয়ার হ-ত্যা-র সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানান। তা না হলে, আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

আলোচিত খবর

ডাকযোগে কারাবন্দিদের ভোট শুরু হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডাকযোগে কারাবন্দিদের ভোট শুরু হয়েছে। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ ৩ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন।

দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার। অনেক বন্দির এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। তা নাহলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরও বাড়তো বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ