আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

নির্বাচনী খবর কক্সবাজার:

রাতের অন্ধকারে এমপি হয়েছো, আমরাই তো সহযোগিতা করেছি, উপজেলা চেয়ারম্যান কক্সবাজার।

কক্সবাজার প্রতিনিধি:

উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল কক্সবাজার-৩ আসনের বর্তমান এমপি সাইমুম সরোয়ার কমলকে উদ্দেশ্য করে বলেছেন, রাতের অন্ধকারে এমপি হয়েছো, আমরাই তো সহযোগিতা করেছি। এতো ভয় কিসের, রাতের অন্ধকারে আর এমপি হওয়ার সুযোগ নেই। মাস্তানি করতে চাইলে কক্সবাজার শহরে আসো। নিজের ঘরের সামনে কিসের মাস্তানি?

বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে রামুর ঈদগাঁও এলাকায় স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের পথ সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি আর বলেন, আমাদের প্রচারণায় অংশ নেওয়ায় এমপি নিজেই দাঁড়িয়ে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলা ও গুলি করে। এসব মাস্তানি আবার করলে আন্ডার…. খুলে কক্সবাজারে নিয়ে যাব। একবারও সুষ্ঠুভাবে নির্বাচিত হতে পারেননি। বিকাশে এমপি হয়েছেন। মাস্তানি করতে ইচ্ছে হলে কক্সবাজার শহরে আসেন। হাত-পা ভেঙে রামু পাঠিয়ে দেব।

সভায় উপস্থিত ছিলেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টান মিজানসহ সাধারণ ভোটাররা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ