আজঃ সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ময়মনসিংহ

১২ দফা দাবিতে গৌরীপুরে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন।

ওবায়দুর রহমান গৌরীপুর ময়মনসিংহ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহের গৌরীপুরে ১২ দফা দাবি বাস্তবায়নে নির্মাণ শ্রমিকদের দাবি দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর আয়োজনে বেলা ১১ টায় মধ্যবাজার ধানমহালস্থ পুরাতন সোনালী ব্যাংক কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনটি পৌর শহরে একটি র‌্যালী করে।

মানববন্ধনে নির্মাণ শ্রমিকদের জন্য নির্মাণ কলোনী স্থাপন, শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে কমপক্ষে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ শ্রম আইন সংশোধন করে অন্তভ‚ক্তি, আহত শ্রমিকদের সুচিকিৎসা, পর্যাপ্ত ক্ষতিপূরণ, বাসস্থান, পেনশন স্কিম, রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে দুর্ঘটনায় আহত-নিহত এবং দূরারোগ্য রোগে আক্রান্ত শ্রমিকদের পর্যাপ্ত সাহায্যের মাধ্যমে সামাজিক নিরাপত্তা, কর্মস্থলের সন্ত্রাস-চাঁদাবাজি ও সহিসংতা বন্ধ, জেলা ও উপজেলায় শ্রম আদালত স্থাপনসহ ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে অর্থ বরাদ্দ করে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি উত্থাপন করা হয়।

ইনসাব গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা কমিটির উপদেষ্টা মোঃ ইদ্রিস আলী, কার্যকরী সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাহাবুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা নানাভাবে বৈষম্যের শিকার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা অবদান রাখলেও শ্রমিক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পেশাগত ঝুঁকি অনেক বেশি থাকলেও দূর্ঘটনা ঘটলে নূন্যতম ক্ষতিপূরণ তারা পায় না। তাদের দাবিকৃত ১২ দফা বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বছরের প্রথম সূর্যগ্রহণ আগামীকাল মঙ্গলবার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বছরের প্রথম সূর্যগ্রহণ আগামীকাল মঙ্গলবার।বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টোকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

আলোচিত খবর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যান।এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বাসায় জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ