আজঃ বুধবার ১৮ মার্চ, ২০২৬

১২ দফা দাবিতে গৌরীপুরে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহের গৌরীপুরে ১২ দফা দাবি বাস্তবায়নে নির্মাণ শ্রমিকদের দাবি দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর আয়োজনে বেলা ১১ টায় মধ্যবাজার ধানমহালস্থ পুরাতন সোনালী ব্যাংক কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনটি পৌর শহরে একটি র‌্যালী করে।

মানববন্ধনে নির্মাণ শ্রমিকদের জন্য নির্মাণ কলোনী স্থাপন, শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে কমপক্ষে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ শ্রম আইন সংশোধন করে অন্তভ‚ক্তি, আহত শ্রমিকদের সুচিকিৎসা, পর্যাপ্ত ক্ষতিপূরণ, বাসস্থান, পেনশন স্কিম, রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে দুর্ঘটনায় আহত-নিহত এবং দূরারোগ্য রোগে আক্রান্ত শ্রমিকদের পর্যাপ্ত সাহায্যের মাধ্যমে সামাজিক নিরাপত্তা, কর্মস্থলের সন্ত্রাস-চাঁদাবাজি ও সহিসংতা বন্ধ, জেলা ও উপজেলায় শ্রম আদালত স্থাপনসহ ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে অর্থ বরাদ্দ করে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি উত্থাপন করা হয়।

ইনসাব গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা কমিটির উপদেষ্টা মোঃ ইদ্রিস আলী, কার্যকরী সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাহাবুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা নানাভাবে বৈষম্যের শিকার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা অবদান রাখলেও শ্রমিক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পেশাগত ঝুঁকি অনেক বেশি থাকলেও দূর্ঘটনা ঘটলে নূন্যতম ক্ষতিপূরণ তারা পায় না। তাদের দাবিকৃত ১২ দফা বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পথশিশুদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের ডিসি আমীরুল ইসলাম। তিনি বলেন, পথশিশুরা আমাদেরই সন্তান। অযত্ন ও অবহেলায় বেড়ে উঠলেও এদের মধ্যেও রয়েছে অসীম মেধা ও সম্ভাবনা। সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

মঙ্গলবার বিকেলে “আমরা চাটগাঁবাসী” সংগঠনের উদ্যোগে আয়োজিত পথশিশু ও কিশোরদের জন্য ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে পথশিশুদের কাছে টানতে হবে। তাদের পাশে দাঁড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, পাঁচলাইশ থানার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম এবং প্রোগ্রামের স্পন্সর ওয়াহিদ ইলেক্ট্রিশিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন।

আমরা চাটগাঁবাসীর যুগ্ম সম্পাদক জানে আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার নুরুল আবসার, স্বর্ণলতা স্কুলের উদ্যোক্তা মোহাম্মদ রবিউল হোসেন, আরটিআর তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তাহসান হাবিব, অধরা মেঘ কলি ও মোঃ আলীসহ অনেকে।অনুষ্ঠানে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং তাদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠান শেষে ডিসি মহোদয় বাছাইকৃত শিশু-কিশোরদের নিজ কার্যালয়ে তুলে এনে ঈদের জামা উপহার দেন।

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ