আজঃ শুক্রবার ১ মে, ২০২৬

আমি প্রধানমন্ত্রীর চতুর্থ ভাই, তাই তার দল থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছি–ব্যারিস্টার শাহজাহান ওমর

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম(এমপি) বলেছেন- আমি প্রধানমদন্ত্রী শেখ হাসিনার চতুর্থ ভাই। তাঁর তিন ভাই শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল ১৯৭৫ সালর ১৫ আগস্ট শহীদ হয়ছন। সে কারণে প্রধানমন্ত্রী আমাকে চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করেছেন এবং আমি তার দল থেকে নির্বাচন করে বিজয় অর্জন করছি। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর প্রথম এলাকায় এসে তিনি আরও বলন, কাঠালিয়া এবং রাজাপুরকে ভালাে রাখতে চাই এবং ভালাে কিছু করতে চাই। আমি কােন ভাগাভাগির মধ্যে নাই। এ অঞ্চল আমার পরিচিত, আমি সবাইকে চিনি এবং জানি। ১৯৭১ সাল থেকে আমি এলাকায় আসা যাওয়া করি কাজেই আমি নবনির্বাচিত নই।ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজলা পরিষদ আয়ােজিত বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলন।

প্রথমে সকাল ১১টায় উপজেলা পরিষদের মূল ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দুপুর ১২ টায় সংবর্ধণায় অংশ নেন। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে তাকে বরন করেন ও শুভেচ্ছা জানান।
সংবর্ধনায় কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাে. এমাদুল হক মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাে. নেছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাে. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মাে. নাসির উদ্দীন সরকার। এছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি-কর্মকর্তা কমচারীদের সাথে ও উপজেলার মুক্তিযাদ্ধাদের সাথে মতবিনিময় করেন শাহজাহান ওমর।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শিক্ষা বিভাগে আগুনের ঘটনার পেছনে কারা জড়িত? দেখা যাক তদন্তে কি বেড়িয়ে আসছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষা বিভাগে আগুনের ঘটনার পেছনে কারা জড়িত? দেখা যাক তদন্তে কি বেড়িয়ে আসছে।

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার চাটমোহরে সিএনজি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষক নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। নিহত কলেজ শিক্ষক মোঃ হুমায়ুন কবির মুক্তা (৪৭) ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। দুর্ঘটনায় তার সহধর্মিণী উর্মি আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে ভাঙ্গুড়া থেকে একটি সিএনজি যোগে টেবুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয় শিক্ষক দম্পতি। তারা চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথলী নামক স্থানে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোঃ হুমায়ুন কবির মুক্তা তার স্ত্রী উর্মী গুরুতর আহত হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন কবির জানান, আহত মুক্তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। মুক্তা এবং তার স্ত্রী উর্মিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোঃ হুমায়ুন কবির মুক্তা কিডনি রোগে আক্রান্ত ছিল, ডায়ালাসিস করার জন্য রাজশাহী যাচ্ছিল। সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত মোঃ হুমায়ুন কবির মুক্তা বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুকালে তিনি তার স্ত্রী,দুইটি মেয়ে সহ অনেক আত্নীয় স্বজন রেখে যান।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ