মিরপুর টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩৬২

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আফগানিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি (১৪৬) ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে (৭৬) ভর করে টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩৬২ রান। এদিন ৪১ ও ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ।

বুধবার (১৪ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগিতকরা। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন ওপেনার জাকির হাসান।

এরপর, ইনিংসের দ্বিতীয় ওভারে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনে ৩৬২ রান করার পেছনে বড় অবদান রয়েছে তার। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন তিনি। ১৭৫ বলে ২৩টি চার আর ২টি ছক্কার সাহায্যে গড়েছেন ১৪৬ রানের ইনিংস।ণ

তবে, আফগানিস্তানের বাঁ-হাতি স্পিনার আমির হামজার করা অফ স্টাম্পের বাইরের বলে ডাউন দ্য উইকেটে ছক্কা মারতে গিয়ে মিডউইকেটে ফিল্ডিং করা নাসির জামালের হাতে ধরা পড়েন শান্ত।

পরে, অধিনায়ক লিটন কুমার দাস ফেরেন ১৫ বল খেলে মাত্র ৯ রানে। তার বিদায়ে ২৯০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

এদিকে, মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৯৭ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম দিনের খেলা শেষে ৪১ ও ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিক-মিরাজ। তাদের দিকেই তাকিয়ে রয়েছে দল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ রেলওয়ের ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনি অনুষ্ঠান


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল, (পূর্বাঞ্চল) চট্টগ্রাম এর উদ্যোগে ১৫তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনি অনুষ্ঠান ১৬ জুলাই শহীদ শাহজাহান মাঠ, পাহাড়তলী, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম চৌধুরী, কালুরঘাট রেলওয়ে সেতু প্রকল্প, চট্টগ্রাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সফিকুর রহমান, সিওপিএস(পূর্ব) ও সভাপতি, জোনাল স্পোর্টস কাউন্সিল(পূর্বাঞ্চল), জনাব মোশারফ হোসেন দিপ্তি, সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদল। জনাব মোঃ শফিকুর রহমান, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী(পূর্ব), এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মো: শওকত জামিল মোহসী, অতি: সিসিএম (পূর্ব) ও আহবায়ক, ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬, জনাব চৈতী মুহুরী, সাধারণ সম্পাদক, জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল) ও এসডব্লিউও(পূর্ব), সিআরবি, চট্টগ্রাম। এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিসিআরএনবি (পূর্ব), ডিআরএম(চট্টগ্রাম), ডিএস(কারখানা) পাহাড়তলী, জনাব মো: হারুনুর রশীদ, ডিডি(পিআর)(পূর্ব), এজিএম(পুর্ব), জেপিও-১(পূর্ব)সহ বিভিন্ন কর্মকর্তা ও কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম আর মঞ্জু, জনাব মামুনুল ইসলাম (মামুন),বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল। জনাব আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ও কাউন্সিলর, সিজেকেএস।

কর্মকর্তাগণ বিকেল ৪:৩০ টায় ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার ফাইনাল খেলা উদ্বোধন করেন।১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতায় গত ১৩-০৭-২০২৬ খ্রি: উদ্বোধন হয়। চারটি দল যথাক্রমে ডিএসএ(সদর), ডিএসএ(পাহাড়তলী), ডিএসএ(চট্টগ্রাম) ও ডিএসএ(ঢাকা) দল অংশগ্রহণ উক্ত তারিখ হতে প্রত্যেকটি দলের ৩ টি করে খেলা অনুষ্ঠিত হয়ে সর্বোচ্চ পয়েন্টধারী দুটি দল ডিএসএ(সদর) ও

ডিএসএ(চট্টগ্রাম) দলের মধ্যে আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৩০ মিনিট করে ৬০ মিনিট খেলা হয়, কিন্তু কোনো গোল হয়নি পরিশেষে ট্রাইবেকারে ডিএসএ(সদর) দল দল ৩-০ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং রানার আপ হয় ডিএসএস(চট্টগ্রাম) দল। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজকদের ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার সফল সমাপ্তি হয়।

নরওয়ের ঐতিহাসিক যাত্রা থামিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আজ রোববার ১২ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর নরওয়ে। দারুণ লড়াই শেষে নরওয়ে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। আর থেমে গেল নরওয়ের ঐতিহাসিক যাত্রা। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা।

আলোচিত খবর

নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন নিবন্ধিত না হওয়া নাগরিকরা। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার আবেদন গ্রহণ করা হবে। ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এ কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে তালিকাটি প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্টরা ২৪ আগস্ট পর্যন্ত নতুন অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। সব আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ-সংক্রান্ত নির্দেশনা সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন

আরও পড়ুন

সর্বশেষ