আজঃ মঙ্গলবার ২৬ মে, ২০২৬

বাঘারপাড়ায় জেঁকে বসেছে শীত।। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত – স্কুল – মাদ্রাসায় যেতে চাইছে না কোমলমতি শিক্ষার্থীরা

সাঈদ ইবনে হানিফ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি শীতের মৌসুমে গত কয়েক দিন যাবত যশোর জেলা সহ আশপাশ এলাকায় সর্বোচ্চ শীতের দাপট শুরু হয়েছে । যার প্রভাব থেকে বাদ পড়েনি বাঘারপাড়া উপজেলা । গত ২২ জানুয়ারি সোমবার জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস । এরপর থেকে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হলেও খনে খনে তা আবার ফিরে আসছে। ফলে হাড় কাপানো এই শীতে জুবুথুবু হয়ে পড়েছে উপজেলার মানুষ সহ সব ধরনের প্রানী। যেকারণে ব্যাহত হচ্ছে সকল প্রকার কাজকর্ম। এমন প্রতিকূল অবস্থার কারণে এক প্রকার বেকায়দায় পড়তে হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থীদের । আর এই কারণে গত ২৩ জানুয়ারি থেকে কয়েক দিনের জন্য যশোরের বাঘারপাড়া উপজেলার স্কুল মাদ্রাসা গুলো যথারীতি চালু না রেখে একপ্রকার বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ । তারা বলেন, নির্দেশনা রয়েছে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।
খবর নিয়ে জানা গেছে, প্রায় প্রতিদিন

ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাঘারপাড়া উপজেলার সব এলাকাতে ঘন কুয়াশার সাথে ঝিরিঝিরি বাতাস শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে । ফলে কৃষক সহ সব শ্রেণির মানুষ তাদের কর্মস্থানে সঠিক সময়ে পৌঁছাতে পারছেনা । এর ফলে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম । এসব এলাকায় বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। বৈরী আবহাওয়া পরিস্থিতিতে শিশু শিক্ষার্থীদের স্কুল, মাদ্রাসায় পাঠানো নিয়ে শংকাজনক অবস্থায় রয়েছে অভিভাবক মহল। শিক্ষক মহল জানিয়েছেন, শীতের প্রকোপের কারণে ক্লাস রুটিন মেনে পাঠদান কার্যক্রম কঠিন হয়ে পড়েছে । কয়েকজন পল্লী চিকিৎসকগন বলেন, সম্প্রতি , ঠান্ডা জনিত রোগের উপসর্গ নিয়ে অনেকে চিকিৎসার জন্য চেম্বারে আসছেন, এর মধ্যে বেশির ভাগই শিশু । উপজেলার ঘোষনগর – বাগডাঙ্গা, রাধানগর, জামালপুর এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে, শীতের কারণে তারা সকালে মাঠের কাজকর্মে যেতে পারছে না। এতে দিনমজুর শ্রেণির মানুষের সংসারে অভাবের প্রভাব পড়ছে । সকালে কাজে যোগদিতে না পারায় প্রায়ই দিন তারা কাজ হারাচ্ছে । এমন অবস্থা আরও কিছু দিন থাকলে তাদের সংসারে টানা পোড়েন আরও বেড়ে যাওয়ার আশাংঙ্কা রয়েছে

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার যুবদল নেতা কাউসার আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন  মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। ২৫ মে সোমবার দুপুরে উপজেলার বিরাবো খালপাড় এলাকায় এ প্রতিবাদ সভা করা হয়। এতে বক্তব্য রাখেন আশ্রয়ণ প্রকল্পের ইমাম  হাফেজ মাওলানা ওসমান গণি, ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোজাম্মেল চৌধুরী, পৌর যুবদল নেতা কাউসার আহমেদ। 

‎এ সময় কাউসার আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাঞ্চন পৌর শাখার ২নং  ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে যুবদলের সাথে সম্পৃক্ত হয়ে  এ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়ে বিগত ১৭ বছর আওয়ামীলীগের  জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিলাম৷ পরবর্তীতে যুবদলের কর্মী হয়ে এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে রাজনীতি করছি।

আমি দীর্ঘ চাকুরীর সুবাধে আকতার গ্রুপের সিএফও, পাশাপাশি চার্টার একাউন্টেন্স ফাইনাল লেবেলে পড়াশুনা ও নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান জান্নাত এগ্রোর প্রতিষ্ঠা করে উদ্যোক্তা হিসেবে রয়েছি।    সম্প্রতি কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণার পর থেকে একই ওয়ার্ডের প্রতিপক্ষ মোজাম্মেলসহ একটি শক্তিশালী পক্ষ  আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে আমাকে হেয় করতে অপচেষ্টা ষড়যন্ত্র করে যাচ্ছে।  আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ২ বছর পূর্বের হলেও তাতে আমার অংশগ্রহণ দেখানো তাদের ষড়যন্ত্রের অংশ। মূলত আমি স্থানীয় বাসিন্দাদের সেবা ও গ্রাম উন্নয়নে ভূমিকা রাখছি। এসব অপকর্মের বিচার দাবী করছি।

টাংগাইলে ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতীর জোগারচর সড়াতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১০ জন।নিহত ১৫ জনের ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা এলাকার। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।৪বাকি দুইজনের বাড়ি রাজশাহীর চাপাইনবাবগঞ্জ এলাকায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। নিহত আহতরা সকলেই রড বোঝাই ট্রাক যোগে উত্তর বঙ্গের দিকে যাচ্ছিলেন। সোমবার ভোর ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ