আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রাজাপুরে পাঁচ সন্তানের জননীর আত্মহত্যা

মশিউর রহমান রাসেল ঝালকাঠি প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝালকাঠির রাজাপুরে ৫ সন্তানের জননী মোসা. জয়নব (৪০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৯ জানুয়ারী) বিকালে শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের আউখিরা গ্রামে স্বামীর ঘরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়।
জয়নব আউখিরা গ্রামের মৃত রুহুল ইসলাম হাওলাদারের ছেলে মো. ইমাম হোসেন (৫০) এর চতুর্থ স্ত্রী এবং কানুনিয়া এলাকার মো. নজেব আলীর মেয়ে। ঘটনার পর থেকে স্বামী মো. ইমাম হোসেন পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান।

খোঁজ নিয়ে জানাগেছে, মো. ইমাম হোসেনের ৪টি বিয়ে। স্ত্রীর সাথে মনমালিন্য থাকায় এবং ইমাম পরকীয়ায় আসক্ত থাকায় পরাপর ৩ স্ত্রী তার সংসার ছেড়ে চলে যায়। জয়নব তার চতুর্থ স্ত্রী। এই সংসারে ২টি ছেলে ও ৩টি মেয়ে রয়েছে।

জয়নবের বড় ভাই সোহরাব হোসেন ও তার মেঝ মেয়ে লাখি আক্তার বলেন, দুপুরে বাসায় মেয়ে লাখি এবং তার মা ছিলো। বাবা ও ছোট ছেলে গরুর খেড় আনতে ধানের জমিতে বিলে গেছে। মেয়ে লাখি পুকুরে গোসল করে ঘরে এসে দেখে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে জয়নব। পরে লাখি ডাকচিৎকার দিলে পাশের আসমা নামে এক চাচাতো চাচি শুনে দৌড়ে আসে এবং গলায় জড়ানো ওড়না কেটে ঝুলন্ত থেকে অচেতন অবস্থায় জয়নবকে নিচে নামিয়ে আনে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে কেন আত্মহত্যা করেছে তার সঠিক কোন কারণ বলতে পারেনি লাখি।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মঙ্গলবার সকালে ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ