আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঝালকাঠিতে ২২০ বোতল ফেন্সিডিলসহ আটক সেই যুবকের যাবজ্জীবন দন্ড

মশিউর রহমান রাসেল .,ঝালকাঠি প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝালকাঠি শহরের কালিবাড়ী সড়কের একটি বাসা থেকে ২২০
বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী কমল চন্দ্র শীল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে
ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে ১৬ আগস্ট রাত ৯টায় ঝালকাঠি শহরের কালিবাড়ি সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের
গোয়েন্দা শাখার একটি টিম। এ সময় অভিযানে কমল চন্দ্র শীলের বাসা থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় পরের দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী
পরিচালক মো. এনায়েত হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। একই বিভাগের উপ-পরিচালক ইসতিয়াক হোসেন ২০২২ সালের ১১ সেপ্টেম্বর তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। সরকারের পক্ষে পিপি আব্দুল মন্নান রসুল ও
আসামিপক্ষে অ্যাডভোকেট মানিক আচার্য্য মামলা পরিচালনা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে
জানিয়েছেন আসামির আইনজীবী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ