গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা প্রত্যাহার।

ওবায়দুর রহমান গৌরীপুর ময়মনসিংহ।

ময়মনসিংহ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহের গৌরীপুরে ৬নং বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল-মুক্তাদীর শাহীনের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার করেছেন ইউপি সদস্যরা। মঙ্গলবার বিকেলে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগকারী ৯জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্যরা তাদের অনাস্থা প্রত্যাহারের আবেদন করেন।
অনাস্থা প্রত্যাহারের আবেদনের পর বোকাইনগর ইউপি চেয়ারম্যান গৌরীপুর প্রেসক্লাবে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন।
এর আগে গত ৩১ জানুয়ারি বুধবার দুপুরে বোকাইনগর পরিষদের ১২ জন সদস্যই ইউএনও’র কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আল মুক্তাদীর শাহীনের বিরুদ্ধে ৯টি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা দাখিল করেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আল মুক্তাদীর শাহীন জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদের সকল খাতে বরাদ্দ কমানোয় তারা জনগণের প্রত্যাশা ও চাহিদা পূরণ করতে না পেরে রাগ, অভিমান ও ক্ষোভের বশবর্তী হয়ে ইউএনও’র কার্যালয়ে একটি অভিযোগ দিয়েছিলেন। পরবর্তীতে সকল সদস্যদের নিয়ে আলোচনা করে ভুল বুঝাবুঝির বিষয়টি সমাধান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার করেছেন ইউপি সদস্যবৃন্দ। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে আনাস্থা প্রত্যাহারের বিষয়টি অবহিত করেছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণ সহ এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদন্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নকল দুধ তৈরির উপকরণ মজুদ ও ভেজাল দুধ তৈরির অভিযোগে আশরাফুল আলী(৪২) নামে এক ব্যক্তি কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে উপজেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলী সদর ইউনিয়নের বাসিন্দা এবং মো. নুর ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আশরাফুল আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ লিটার নকল দুধ এবং দুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। জব্দকৃত উপকরণের মধ্যে কেমিক্যাল, ভোজ্য তেল, চিনি ও অন্যান্য সামগ্রী রয়েছে, যা ব্যবহার করে ভেজাল দুধ প্রস্তুত করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান।আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুল আলী কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজার জাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটস, ভাঙ্গুড়া উপজেলা স্কাউটসের উদ্যোগে প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার ১ আগস্ট-২০২৬ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত দিনব্যাপী এ ডে ক্যাম্পে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ কাব স্কাউট, স্কাউট, ইউনিট লিডার ও প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও ডে ক্যাম্পের ক্যাম্প চিফ হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।তিনি সকাল ১১টায় জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন এবং স্কাউট পতাকাকে সালাম প্রদানের মাধ্যমে ডে ক্যাম্পের উদ্বোধন করেন। দিনব্যাপী আয়োজনে স্কাউটিংয়ের আদর্শ ও মূল্যবোধ চর্চা, শৃঙ্খলা, নেতৃত্ব বিকাশ, দলীয় কার্যক্রম, ব্যবহারিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম এবং বিভিন্ন স্কাউটিং অনুশীলন অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে অংশ নিয়ে স্কাউটরা তাদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা আরও সমৃদ্ধ করার সুযোগ পান।

অনুষ্ঠানে অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন) মির্জা আলী নাসির, পাবনা জেলা স্কাউটসের সহ-সভাপতি ও এএলটি মো. মোফাজ্জল হোসেন, জেলা কমিশনার মো. আবুল কালাম আজাদ, জেলা গার্লস ইন স্কাউটিং কমিশনার বেগম কেয়া, জেলা সহকারী কমিশনার (এক্সটেনশন স্কাউটিং ও স্পেশাল ইভেন্ট) ও রাজশাহী অঞ্চলের পিআরএম উপ-কমিটির সদস্য মো. গোলাম রাব্বি, জেলা সম্পাদক মো. জাহিদ হাসান, জেলা কাব লিডার মো. জাহাঙ্গীর আলম রানা, ভাঙ্গুড়া উপজেলা স্কাউটসের কমিশনার হাবিবা খন্দকার ইভা, উপজেলা সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মো. শাহীনুর রহমান শাহীন, উপজেলা স্কাউট লিডার মো. হেদায়েতুল্লাহ, কাব লিডার আবু সাঈদ ও মো. আলিম-উর-রেজা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ইউনিট লিডাররা।

বিকেল সাড়ে ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রোগ্রাম চিফ হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা স্কাউটসের সহ-সভাপতি ও এএলটি মো. মোফাজ্জল হোসেন। তিনি বলেন, স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি কার্যকর আন্দোলন।

ভাঙ্গুড়া উপজেলা স্কাউটসের কমিশনার হাবিবা খন্দকার ইভা বলেন, ভাঙ্গুড়া উপজেলায় স্কাউটিং কার্যক্রম কে আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মের মধ্যে স্কাউটিংয়ের আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রথম উপজেলা ডে ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ