আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

কুলাউড়ায় ডুবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু।

তিমির বনিক মৌলভীবাজার:

মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুরের (মধ্যে চুনঘর) এলাকায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটেছে। শিশু দুটি উপজেলার চুনঘর এলাকার তাহীর আলীর মেয়ে মেঘলা বেগম (৮) সে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। অন্যজন একই বাড়ির মো: বিলাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬) সেও চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে মেঘলা ও মোহনার চাচা ( আশিদ মিয়া) জানান, মেঘলা, মোহনাকে নিয়ে তার বাবার বোরো ক্ষেতে গিয়েছিল। বাবার কাছ থেকে মেঘলা এবং মোহনা সাড়ে ৪ টার দিকে ২০ টাকা নিয়ে বাড়িতে আসে। বাবা ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে এসে মেয়ের কথা জিজ্ঞেস করলে পরিবারের লোকজন মেয়ে আসে নাই বলে জানান। মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে একটি বড়ই গাছের পাশে ডুবায় তারা লাশ দেখতে পান। সেখান থেকে লাশ উদ্ধার করে স্থানীয় মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনার খোঁজে তার চাচা জায়েদ মিয়া ও জুহুর আলী একই ডুবা থেকে মোহনার লাশ ও উদ্ধার করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম চলছে।

খবর পেয়ে রাতে স্থানীয় জনপ্রতিনিধিসহ কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দীপংকর ঘোষ ও কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাস্থল পরিদর্শনে যান।

ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দুই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। হালিচারা তুলে ফেরার সময় হাত-পা পরিষ্কার করতে গিয়ে গর্তের পানিতে পড়ে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিনা ময়নাতদন্তে দু’জনের লাশ দাফন করতে স্বজনেরা আবেদন করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ