আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

প্রীতি ওড়াং এর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ।

তিমির বনিক মৌলভীবাজার:

মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাম্প্রতিক ঢাকার মোহাম্মদপুরের শাহাজান রোডে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এর বাড়িতে শিশু গৃহকর্মী প্রীতি ওরাং (১৫) এর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে সচেতন নাগরিক সমাজের উদ্দোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন অনুষ্ঠিত হয়।

কবি সুনীল শৈশব সঞ্চালনায় এবং নাট্যকার আব্দুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে বিত্তবানদের অপরাধ লুকিয়ে রাখার সংস্কৃতি চলছে। সরকার কথায় কথায় শিশু শ্রম নির্মূলের প্রতিশ্রুতি দিলেও, তার জন্য যে অবকাঠামোগত সংস্কার দরকার, তা করতে ব্যর্থ হয়েছে। চা শ্রমিকদের কোন আর্থিক নিরাপত্তা না দিয়ে, সার্বজনীন শিক্ষার ব্যবস্থা না করে শিশু শ্রম নির্মূল করা অসম্ভব বলে জানান।

অবিলম্বে প্রীতির রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্তকালীন সময়ে প্রীতির পরিবার যাতে প্রভাবশালী গোষ্ঠীর চাপের মুখে না পরে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রীতির পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে দাবি জানান।

এদিকে জেলার কমলগঞ্জে চা শ্রমিক কন্যা প্রীতি উড়াং এর হ*ত্যা*র বিচারের দাবিতে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মো: ইফতেখার আহমেদ বদরুল। বক্তরা বলেন অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে প্রীতি ওরাং এর পরিবারকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ