আজঃ শুক্রবার ১০ জুলাই, ২০২৬

আগামী দিনের রাষ্ট্রের সেবকরা এখানে বসে রয়েছে

নিজস্ব সংবাদদাতা:

ভোলা জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের প্রতিষ্টা বার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলা জেলা স্টুডেন্ট এসোসিয়েশন এর ৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠানে বক্তাগণ
বলেছেন-আগামী দিনের রাষ্ট্রের সেবকরা এখানে
বসে রয়েছে। যাদের মধ্যে লুকিয়ে রয়েছে আগামীর
ভবিষ্যৎ। কাজেই এভবিষ্যতের কারিগরদের মন বাঁধতে
হবে। আজকে যারা ছাত্র হিসেবে ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে দ্বীপ জেলা ভোলা থেকে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখা -পড়ার জন্য,তাদের সবাইকে খেয়াল রাখতে হবে পিতা-মাতা অনেক স্বপ্ন নিয়ে এখানে পাঠিয়েছেন লেখা-পড়ার জন্য। সে স্বপ্ন পূরণে সবাইকে সচেষ্ট হতে হবে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ হলেই দেশ ও সমাজ উপকৃত হবে, এতে কোন সন্দেহ নেই। ১০ ফেব্রুয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী মিলনায়তনে সংগঠনের সভাপতি তামিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা সুলতানা তানজি,ভোলা জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক -কিরন শর্মা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহে আলম,গণপূর্ত বিভাগ -১ এর প্রকৌশলী মনোজ কুমার দে,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মরত মোঃ নাসিম, ভোলা জেলা স্টুডেন্ট এসোসিয়েশন সাবেক নেতা- সংবর্ধনা ও প্রতিষ্ঠা বার্ষিকী সোলাইমান আল হাসান, রাজিব আহমেদ, মেহেরাব হোসেন, মাহমুদুল হাসান শিল্পী প্রমূখ।
প্রতিষ্ঠা বার্ষিকী ও বরণ অনুষ্ঠানে বক্তাগণ আরও বলেন -এ সংগঠনের সেবা কার্যক্রম বাড়াতে হবে।
সংগঠনের ভিত মজবুত করতে হবে। এজন্য নিবন্ধনসহ অন্যান্য পদক্ষেপ গ্রহনের গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে নবীনদের বরণ, ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮ জন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগৈলঝাড়ায় গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর করেছে একদল উশৃংখল জনতা। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান।

তিনি বলেন, থানায় হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে। হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, থানায় ঢুকে এভাবে হামলা- ভাংচুর করে, আমরা কার কাছে যাব। এই পোশাক রাখব না। পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে। একটা যদি মিথ্যা প্রমাণিত হয়, একটা যদি ভুল তথ্য পায়, এই পোশাক খুলে ফেলব।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশন-এর ২০২৬- ২০২৮ পর্যন্ত দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া ও জেনারেল সেক্রেটারি ডা. রানা চৌধুরী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ১৭ সদস্যের কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ডা: সঞ্জয় কান্তি বিশ্বাস, জয়েন্ট সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোঃ সাইফ উদ্দীন আজাদ, ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা: কামাল হোসেন, জয়েন্ট-ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা. চিন্ময় বৈদ্য, সায়েন্টিফিক ও পাবলিকেশন সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা: শরীফ ইমাম, অফিস সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোঃ ইব্রাহিম সোহেল, কালচারাল ও এন্টারটেইনমেন্ট সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ বেলাল উদ্দীন, ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নাজ মাবুদ, ৬ জন সদস্য হলেন যথাক্রমে অধ্যাপক ডা: অনুপম বড়ুয়া, অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন, অধ্যাপক ডা. তাহেরা বেগম, অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, সহযোগী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল আজিম, সহকারি অধ্যাপক ডা. শোয়াইবুল করিম।

গত ২৩ জুন ঘোষিত নির্বাচনী তফসীল অনুযায়ী ক) খসড়া ভোটার তালিকা প্রকাশ, খ) আপত্তি গ্রহণ এবং চূড়ান্ত ভোটার তালিকা, গ) মনোনয়ন পত্র বিতরণ ও জমাদান, ঘ) মনোনয়ন পত্র বাছাই, ৬) মনোনয়ন পত্র প্রত্যাহার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। গৃহীত সকল মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে সঠিক পাওয়ায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একজন সদস্য প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় নিম্নোক্ত প্রার্থীগণকে পদানুযায়ী চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো।

নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি ডা. রানা চৌধুরী বলেন, মা ও শিশু হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে শিক্ষক নেতৃবৃন্দ কলেজ পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি মেডিকেল কলেজে একটি উন্নত, আধুনিক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতেও তিনি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ