আজঃ শুক্রবার ১৫ মে, ২০২৬

রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের নয় বিশ্ব সাহিত্যেরও সম্পদ

প্রেস রিলিজ

অমর একুশে বই মেলায় ড. অনুপম সেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবীন্দ্রনাথ সাহিত্য ও কর্মজীবনে আমাদের অসা¤প্রদায়িক হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেছেন আজকের রবীন্দ্র উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
তিনি বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের নয় বিশ্ব সাহিত্যেরও সম্পদ। তাঁর কলমে আমাদের সমাজ এবং সংস্কৃতি নির্মিত হয়েছে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ছিলেন অসা¤প্রদায়িক চেতনার মানুষ। সংকীর্ণতার পথ থেকে মানুষকে মুক্তির দিকে আহŸান করেছেন তিনি। সা¤প্রদায়িক শক্তিকে মোকাবিলার জন্য রবীন্দ্রনাথ আজকে আরও প্রাসঙ্গিক। বর্তমান বিশ্বে চলমান যুদ্ধ-সংঘর্ষ মোকাবিলায় রবীন্দ্রনাথ হতে পারে বিশ্ববাসীর অন্যতম সহায়। বিশ্বব্যাপী মৌলবাদীদের উত্থান, জাতীয়তাবাদীদের সংকীর্ণতা, শ্রেণিবৈষম্য, জাতিতে জাতিতে হানাহানি বন্ধে রবীন্দ্রনাথ আজ প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
ড. অনুপম সেন বলেন, রবীন্দ্রনাথ তাঁর কবিতা ও প্রবন্ধে জাতির সংকট মোচনে এক মহামানবের প্রত্যাশা করেছিলেন। বাঙ্গালি জাতির চরম ক্রান্তিলগ্নে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার বিশ্বাস বঙ্গবন্ধুই কবিগুরুর সেই মহামানব।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে পৌছে দিয়েছেন বিকাশের চুড়ান্ত সোপানে। আর মাতৃভাষা বাংলাকে রাষ্টভাষা করার জন্য বাঙালি জাতি ১৯৫২ সালে বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের আত্মমর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করেছে।
রবিবার বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় বইমেলা মঞ্চে রবীন্দ্র উৎসবে বিশিষ্ট শিক্ষাবিদ ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে ¯^াগত বক্তব্য রাখেন বই মেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক ও কাউন্সিলর মোহাম্মদ শহীদুল আলম।
আলোচনা সভা শেষে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন অভ্যুদয় সঙ্গীত অঙ্গন, ঘুংঘুর নিত্যকলা একাডেমি, স্কুল অব ওরিয়্যান্টাল ডান্স,শিল্পী রূপসী হোড়,এনড্রিল ভিনসেণ্ট ক্রাউলী,অনন্দিতা মুৎসুদ্দি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গণতন্ত্রের সংকট ও বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

একটি জাতির গল্প কে লেখে? ইতিহাস কি মানুষের রক্তে লেখা, নাকি ক্ষমতার কালি দিয়ে? বাংলাদেশে এই প্রশ্ন আজ কেবল বৌদ্ধিক বিতর্ক নয়; এটি আমাদের রাজনৈতিক বাস্তবতার কেন্দ্রবিন্দু। কারণ, এখানে ইতিহাস, অর্জন, এমনকি গণআন্দোলনের চেতনাও প্রায়শই নির্দিষ্ট রাজনৈতিক কাঠামোর ভেতর বন্দী হয়ে পড়ে। এই দেশে খুব কমই অধ্যায়, অর্জন, ক্ষেত্র, কিংবা প্রতিষ্ঠান আছে যা রাজনীতিকরণের কবল থেকে মুক্ত থাকতে পেরেছে।

আমরা এমন এক বাস্তবতায় বাস করি, যেখানে সরকার পরিবর্তনের সাথে সাথে আখ্যানও বদলে যায়। সংবিধানের ব্যাখ্যা, ইতিহাসের উপস্থাপন, এমনকি জাতীয় অর্জনের মালিকানাও নতুনভাবে সংজ্ঞায়িত হয়। ফলে, যে সংগ্রাম একসময় ছিল জনগণের সম্মিলিত চেতনার প্রতিফলন, তা ক্রমে পরিণত হয় দলীয় পরিচয়ের অংশে। এখানেই শুরু হয় বিভাজন, যেখানে “আমাদের” ইতিহাস আর “তাদের” ইতিহাস আলাদা হয়ে যায়। ফলস্বরূপ, এক মৌলিক প্রশ্ন সামনে আসে: একজন প্রকৃত বাংলাদেশি হওয়ার মানদণ্ড কী?

প্রকৃতপক্ষে, একটি সুস্থ গণতন্ত্রের ভিত্তি কি এমন হওয়া উচিত? যে রাষ্ট্র তার গণতান্ত্রিক সাফল্যের কৃতিত্ব জনগণকে দেয়, নাগরিকদের গণতান্ত্রিক হতে শেখায়, এবং প্রতিটি আন্দোলন ও সংগ্রামকে সাধারণ মানুষের রক্তের ইতিহাস হিসেবে স্বীকার করে, সেই রাষ্ট্রই প্রকৃত অর্থে গণতান্ত্রিক। সেখানে উন্নয়নের প্রতিটি ধাপে প্রান্তিক মানুষও সমানভাবে অংশীদার হয়; অগ্রগতি কোনো নির্দিষ্ট শ্রেণির একচেটিয়া অর্জন হয়ে ওঠে না। এমন শাসনব্যবস্থা শুধু একটি দেশের জন্য নয়, বিশ্বব্যাপী প্রাসঙ্গিক একটি আদর্শ হতে পারে।

তবুও, সবকিছু অন্ধকার নয়। এখনও এমন মানুষ আছেন, যারা নিজেদের পেশার নৈতিক দায়িত্ব বুঝে কাজ করেন বলেই পৃথিবী টিকে আছে। কিন্তু, একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে তখনই, যখন মিথ্যা দিয়ে সত্যকে আচ্ছন্ন করা যাবে না; যখন ভুল ব্যক্তি সঠিক জায়গা দখল করতে পারবে না; এবং যখন মানুষকে কৌশলে প্রভাবিত করার সংস্কৃতি ভেঙে পড়বে। সাধারণ মানুষ শিখবে কীভাবে কোনো নির্দিষ্ট পরিবারতন্ত্রের অন্ধ আনুগত্যের বাইরে গিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে হয়। “greater happiness for a greater number of people”, এই ধারণা তখনই বাস্তবায়িত হবে, যখন নৈতিকতা ও দায়িত্ববোধ সামাজিক কাঠামোর কেন্দ্রে ফিরে আসবে।

গণতন্ত্রের কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র, সংগঠনের প্রকৃত চর্চা, এবং নাগরিকের সক্রিয় অংশগ্রহণের উপর। শুধু গণতন্ত্রের কথা বলা নয়, বরং সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করা, তাদের গণতান্ত্রিক মূল্যবোধে ক্ষমতায়ন করা; এসবই এর অপরিহার্য শর্ত। শেষ পর্যন্ত, রাষ্ট্র, সমাজ, পরিবার সবকিছুর ভিত্তি ব্যক্তি। ব্যক্তি যদি তার অবস্থান থেকে দায়িত্বশীল ও ন্যায়নিষ্ঠ হয়, তবে, সেই গুণই বৃহত্তর পরিসরে রাষ্ট্রে প্রতিফলিত হবে। প্লেটো এই কারণেই রাষ্ট্রকে ব্যক্তির বৃহৎ রূপ হিসেবে দেখেছিলেন। অন্যদিকে, রবার্ট ডাল সতর্ক করেছেন যে শিক্ষিত ও সচেতন নাগরিক সমাজ ছাড়া গণতন্ত্র কেবল একটি নিষ্ক্রিয় কাঠামোতে পরিণত হয়, যেখানে সঠিক ও ভুলের পার্থক্য মুছে যায়।

যাই হোক, একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সহনশীলতার চর্চা গড়ে তোলা এবং বিভ্রান্তিকর বিতর্ক এড়িয়ে কার্যকর জননীতি প্রণয়ন ও বাস্তবায়নে মনোনিবেশ করা। সেখানে জাতীয় ঐক্য সর্বোচ্চ স্থানে থাকে, কোনো নির্দিষ্ট শ্রেণিকে প্রান্তিক করে নয়, বরং সবার অধিকার ও মর্যাদা সমুন্নত রেখে। আইনের শাসন প্রতিষ্ঠা এমনভাবে নিশ্চিত করতে হবে, যাতে একজন অপরাধীও তার প্রাপ্য শাস্তি ন্যায্যভাবে পায়; না কম, না বেশি। এই ন্যায়বিচার সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়াই গণতন্ত্রের মূল শক্তি।

নির্বাহী বিভাগ, আইনসভা ও অন্যান্য প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের সেবক, রাজনীতির রাজা নন। রাজনীতি শব্দটির তাই জনগণ ও গণতন্ত্রের চেতনায় পুনর্বিবেচনা হওয়া প্রয়োজন। এর সঙ্গে যুক্ত থাকে সৎ, দক্ষ, সম্মোহনী ও দূরদর্শী নেতৃত্ব, যা জনগণের প্রতি প্রতিক্রিয়াশীল, তথ্য প্রকাশে স্বচ্ছ ও তৎপর, এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যা মানুষ ও প্রকৃতি উভয়ের কল্যাণে নিবেদিত, একটি দায়িত্বশীল রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার জনগণের জন্য, এবং ক্ষমতার উৎস জনগণই। জনগণই দায়িত্ব অর্পণ করে, এবং তারাই নিশ্চিত করবে সেই দায়িত্ব কতটা সততা ও দক্ষতার সঙ্গে পালন করা হচ্ছে। এই প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে, গণতন্ত্র জনগণকে সেই ক্ষমতাও প্রদান করে, প্রয়োজনে শাসককে পরিবর্তনের। সমসাময়িক বাস্তবতায়, সকল স্তরের জনসমষ্টির মনোভাব, চাহিদা ও প্রত্যাশা অনুধাবন করাও একটি কার্যকর গণতন্ত্রের অপরিহার্য বৈশিষ্ট্য। কিন্তু, অনুন্নত ও উন্নয়নশীল অনেক দেশে শাসকগোষ্ঠী প্রায়শই রাষ্ট্রকে একধরনের ‘লেভিয়াথান’-এ পরিণত করে, স্থিতিশীলতার যুক্তি তুলে ধরে ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটায়। অথচ, এই ধরনের স্থিতিশীলতা প্রকৃত অর্থে গণতান্ত্রিক নয়; বরং তা গণতন্ত্রের মৌলিক নীতি যেমন: জবাবদিহিতা, অংশগ্রহণ ও স্বাধীনতার পরিপন্থী।

এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে: বাংলাদেশ কি সত্যিই গণতান্ত্রিক চর্চার জন্য প্রস্তুত? যেখানে শিক্ষার মান অসম, নাগরিক সচেতনতা সীমিত, ভঙ্গুর অর্থনীতি ও চাকরির দুষ্প্রাপ্যতা, সুযোগের জানালা যেখানে তৈরি হতে একটি জাতিকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, ন্যায়বিচার এবং তড়িৎ জবাবদিহিতার সংস্কৃতি দুর্বল ও পক্ষপাতদুষ্ট, সেখানে গণতন্ত্র প্রায়ই প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়। ফলে, এটি কেবল একটি কাঠামো হয়ে থাকে; কার্যকর শাসনব্যবস্থা নয়।

অতএব, এখন সময় এসেছে আত্মসমালোচনার। গণতন্ত্রকে কেবল একটি শব্দ হিসেবে নয়, একটি চর্চা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নাগরিকদের সচেতন, অর্থনৈতিক ভারসাম্য, রাষ্ট্রকে জবাবদিহিমূলক, এবং ইতিহাসকে সমষ্টিগত রাখতে না পারলে বিভাজন আরও গভীর হবে। অনুন্নত ও উন্নয়নশীল সমাজে, যেখানে শিক্ষার হার কম, অর্থনৈতিক ভঙ্গুরতা বেশি, এবং নাগরিক দায়িত্ববোধ দুর্বল, সেখানে গণতন্ত্রের কার্যকারিতা স্বাভাবিকভাবেই সীমিত থাকে। তাই, যতক্ষণ না আমরা এই ব্যবস্থার জন্য নিজেদের প্রস্তুত করছি, ততক্ষণ এর সীমাবদ্ধতা ও সম্ভাব্য বিকল্প নিয়ে ভাবার প্রয়োজনীয়তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অন্যথায়, একটি রাষ্ট্র কেবল বার বার ভুল করতেই থাকবে এবং উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিবার তার মাশুল হয়তো বাংলাদেশ দিতে পারবে না।

সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুরধ্বনি মিউজিক একাডেমি আয়োজিত ১০ই মে রবিবার সন্ধ্যা ৬.৩০ টায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনেঅনুষ্ঠিত শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। এতে শুরুতেই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাংলাদেশ টেলিভিশনের মুখ্য বাদ্যযন্ত্রী অনুপম বিশ্বাস। উদ্বোধনী অর্কেস্ট্রা পরিবেশন করেন সুরধ্বনি মিউজিক একাডেমির শিক্ষার্থীরা বাঁশী, দোতারা, বেহালা, উকুলেলে এবং কণ্ঠ সঙ্গীত সমন্বয়ে রাগ ভুপালীতে অর্কেস্ট্রা পরিবেশন করেন। অর্কেস্ট্রা পরিবেশনায় অংশ গ্রহণ করেন জবাশ্রী দাশগুপ্ত, দিপংকর বড়ুয়া, হৃদিতা দাশ (পুজা), কমলিনী নাথ,   নীলরাজ নাথ, রাশী দাশ, দিঘী মজুমদার, উর্বশী দে, সঙ্গীতা মহাজন,  পুজা দাশ,  অনুষ্ক দে, জিশু দেবনাথ, অভিজিৎ আচার্য্য, রনি দে, রাইমা দাশ, দুর্লভ দাশ, সীমান্ত দাশ, প্রশান্ত দাশ,  শামীম হোসাইন, হৃদয় দাশ অর্চিতা দাশ,  আনোয়ার হোসেন, প্রান্ত ধর, তমাল মজুমদার,   প্রেরণা আচার্য্য, সঞ্জিত রায়, প্রসেনজিৎ নাথ। তবলা সহযোগিতায় ছিলেন শিল্পী রাজীব চক্রবর্তী।  অর্কেস্ট্রা পরিচালনা করেন সুরধ্বনি মিউজিক একাডেমির পরিচালক শিল্পী সুমন কুমার নাথ।
এরপর অদিতি সাহার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী টিটু কুমার দাশ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা নীড এ্যাপারেলস ( প্রা:) লিমিটেড এর চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের উচ্চাঙ্গসংগীত শিল্পী রনধীর দাশ।

বক্তারা একাডেমির এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান,সংস্কৃতি প্রেমীদের জন্য উপভোগ্য হয়ে উঠবে উল্লেখ করেন, একাডেমির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। ঢাকা থেকে আগত BASIC ACADEMY OF YOGIC ACOUSTIC TRADITIONAL INSTRUMENTS (BAYATI) দেশ রাগে দোতারাতে অর্কেস্ট্রা পরিবেশন করেন। পরবর্তীতে দরবারি রাগে একক খ্যায়াল পরিবেশন করেন শিল্পী রিষু তালুকদার।  তবলা বাদনে ছিলেন শিল্পী রাজীব চক্রবর্তী এবং  হারমেনিয়ামে বিজয় দেবনাথ। তানপুরায় সহযোগিতা করেন হৃদিতা দাশ পুজা।

বাঁশীতে সুরের মুর্ছনায় এক অনবদ্য পরিবেশনা উপহার দিলেন শিল্পী রাসেল দত্ত।  তিনি প্রথমে মত্যতাল এবং পরবর্তী তে ত্রিতালে রাগ বাগেশ্রী পরিবেশন করেন। তবলা বাদনে ছিলেন শিল্পী সানি দে এবং তানপুরা সহযোগিতায় আরাধ্যা দাশ। পরিশেষে শিল্পী রাসেল দত্ত কীর্তন ধুন পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।

ওপার বাংলার থেকে আগত শিল্পী বাবুসোনা বসু চতুরঙ্গী পরিবেশন করিয়ে দর্শকশ্রোতাবৃন্দের সুরের তৃপ্তি আস্বাদনের মাত্রা আরো বাড়িয়ে তোলেন। তিনি প্রথমে বিলম্বিত ত্রিতালে এবং পরে দ্রুত লয়ে রাগ যোগ পরিবেশন করেন। তবলা বাদনে ছিলেন ওপার বাংলা থেকে আগত শিল্পী সমীর আচার্য্য।  পরিশেষে একটি ধুন বাজিয়ে হলরুমে সুরের মায়াজালে উপস্থিত দর্শক – শ্রোতাদের মুগ্ধ করেন।

আলোচিত খবর

চট্টগ্রাম কাস্টমসে নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেয়া ২২০ কন্টেইনার পণ্য বিক্রি হবে নিলামে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া ২২০ টি কন্টেইনার নিলামে তোলার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জট নিরসনে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সর্বমোট ১৩৭টি লটে ২২০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। বিশেষ করে আমদানির পর নির্দিষ্ট সময়ে ডেলিভারি না নেওয়া এসব কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে।এই নিলাম প্রক্রিয়া অনলাইনে (ই-অকশন) সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস সূত্রে জানা গেছে, পুরো মে মাস জুড়ে দরদাতাদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। তবে সর্বোচ্চ দরদাতাদের পণ্য খালাসের ক্ষেত্রে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর শর্তাবলী মেনে চলতে হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এবং ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকৃত এসব পণ্য মাসের পর মাস বন্দরে পড়ে থাকায় একদিকে যেমন বন্দরের জায়গা দখল হয়ে আছে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটকে রয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও সক্ষমতা কমছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে মে মাসে দুই ধাপে এই ই-অকশন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুসারে ‘ই-অকশন-৪/২০২৬’-এর আওতায় ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে।
এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরণের কেমিক্যাল, মেশিনারিজ, কাগজ, কাপড় (ফেব্রিক্স), গৃহস্থালির সামগ্রী এবং এসি পার্টস। বিশেষ বিষয় হলো, এই পণ্যগুলোর নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। এই ধাপের দরপত্র আগামী ৯ জুন সকাল ১১টায় খোলা হবে। অন্যদিকে, স্থায়ী আদেশ অনুযায়ী ‘ই-অকশন-৫/২০২৬’-এর আওতায় ১৭টি লটে আরও ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে।

এর মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি এবং লবণ। এই ধাপের দরপত্র আগামী ১৪ মে দুপুর ৩টায় উন্মুক্ত করা হবে। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ