আজঃ বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

তিনদিনের অবকাশ যাপন শেষে সাজেক ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঢাকা অফিস:

জাতীয়:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টানা তিনদিনের অবকাশ যাপন শেষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দেশের অন্যতম পর্যটন কেন্দ্র ও “মেঘের রাজ্য” সাজেক পর্যটন কেন্দ্রে ছেড়ে চলে গেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হেলিকপ্টার করে রাষ্ট্রপতি সাজেক ছেড়ে চলে যান বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. শামীম হোসেন। গত শনিবার (১০ ফেব্রুয়ারী) উপজেলার সাজেক পর্যটন এলাকায় মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফর সঙ্গীদের নিয়ে ২৭ বিজিবি হেলিপ্যাডে ১.২০ মিঃ এ অবতরণ করেন। রাষ্ট্রপতি সাজেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করেন। মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালি আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবস্থিত। তিনি সফর সঙ্গীদের নিয়ে হেলিকপ্টার: ২ (নরমাল ভার্সন) যোগে ঢাকা তেজগাঁও বিমান বন্দর হতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) হেলিপ্যাডে অবতরণ করেন।

এসময় সফর সঙ্গীদের মধ্যে মোঃ ওয়াহিদুল ইসলাম খান, সচিব (সংযুক্ত) জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়, মিসেস শেখ নাসরিন আহমেদ, মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিবের পতœী, বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি মহামান্য রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব, রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগ ও মোঃ দিদারুল আলম মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব, জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয় এবং স্বজনরাসহ অন্যান্য সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।
৩দিনের সাজেক সফরকালীন সময়ে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সাজেকের কংলাক পাহাড় এলাকার খা¯্রাং রিসোর্টে অবস্থান করেন। ভ্রমনকালে মহামান্য রাষ্ট্রপতি সফর সঙ্গীদের নিয়ে সাজেকের গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
তবে রাষ্ট্রপতির সফরকালে সাজেকে কটেজ, রিসোর্ট, রেস্টুরেন্ট পর্যটকদের জন্য উন্মুক্ত ছিলো। ভ্রমণকারী অন্য পর্যটকদের সঙ্গেই সাজেকের প্রকৃতি উপভোগ করবেন রাষ্ট্রপতি ও সফর সঙ্গীরা। তবে রাষ্ট্রপতির সফরকালে সাজেকে সর্বোচ্চ নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে, গত বছরের ২০-২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন রাষ্ট্রপতির সাজেক সফরের শিডিউল থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত’ সফরটি স্থগিত করা হয়েছিল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম সিআরবি’র বর্ষ বরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশনে সুন্দরম শিল্পীগোষ্ঠী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো, রুপের মধু সুরের যাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে, এই অনুভূতি বুকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করেছে “সুন্দরম শিল্পীগোষ্ঠী” সহ চট্টগ্রামের বিভিন্ন সংস্কৃতিক সংগঠন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় সুন্দরম শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক সুজন মজুমদার এর পরিচালনায় এ দলীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এসময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে পুরো এলাকা রূপ নেয় এক মিলনমেলায়। যেখানে সকাল থেকেই গান, কবিতা, নৃত্য আর আলপনার রঙে ভরে ওঠে ছিলো পুরো সিআরবি প্রাঙ্গণ। যেখানে মিলেছে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক প্রতিবাদের সুর আর গানে, কবিতায় ও নৃত্যের তালে তালে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নেয় বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত মঞ্চে একের পর এক পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, লোকসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। এসময় বৈশাখী সাজে সেজে আসা মানুষের উপস্থিতিতে উৎসবের রঙ ছড়িয়ে ছিলো চারদিকে। নতুন বছরকে স্বাগত জানাতে সকাল থেকেই নানা বয়সী মানুষের ঢল নামে সিআরবি প্রাঙ্গণে। ঢাক-ঢোলের তাল, রবীন্দ্র-নজরুলের গান, আর রঙিন পোশাকে দর্শনার্থীর পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে চট্টগ্রামের শিরীষ তলা খ্যাত সিআরবি। পহেলা বৈশাখ উপলক্ষে এখানেই যেন মিলেছে উৎসব, ঐতিহ্য আর বাঙালিয়ানা।

ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম সাময়িক বন্ধ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবশেষ গত রোববার ১২ এপ্রিল বিকালে তেল পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়।

এরপর ক্রুড তেলের সংকটের কারণে মজুত ক্রুড তেল শেষ হয়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে গত প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে এমনটাই জানা যায়।

পরিশোধনের পরিমাণ কমিয়ে আনা হয় সংকট মোকাবিলায় মার্চ মাস থেকেই। যেখানে দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হতো, সেখানে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। তবে শেষ পর্যন্ত মজুত শেষ হওয়ায় সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ