আজঃ শুক্রবার ২০ মার্চ, ২০২৬

আজ বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিপি সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে।

চট্টগ্রাম অফিস:

বহিবিশ্ব:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যসহ ৩৩০ জন মিয়ানমার নাগরিককে আজ বৃহস্পতিবার মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিত এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টায় নৌ-বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানীর নৌ-বাহিনী জেটিঘাটে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন মিয়ানমার নাগরিককে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
আশ্রয় নেয়া মিয়ানমারের ৩৩০ নাগরিকরা বিভিন্ন পর্যায়ের সরকারি বাহিনীর সদস্য। যাদের মধ্যে রয়েছে বিজিপি, সেনা, ইমিগ্রেশন ও পুলিশের সদস্য। বৃহস্পতিবার ভোর ৬টায় হ্নীলা হাইস্কুল ও ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে আশ্রিত মিয়ানমারের সীমান্তরক্ষীদের কড়া নিরাপত্তায় ইনানী জেটিঘাটে নিয়ে যাওয়া হবে।
আশ্রিত মিয়ানমারের ওই সদস্যদের মধ্যে ৯ জন অসুস্থ। অসুস্থদের ৫ জন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে (কমেক) ও ৪ জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।
এর আগে ৪ ফেব্রুয়ারি থেকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সংঘর্ষ থেকে বাঁচতে কয়েক ধাপে পালিয়ে এসেছিলো তারা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের নিরস্ত্রীকরণ করে বাংলাদেশে আশ্রয় দেয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যখন ইরানে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের  যুদ্ধ

চলছে, ঠিক তখনই এঘোষণা দেয়া হলো।

 আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

ইইউ কাউন্সিল জানিয়েছে-  ২০২৬ সালের জানুয়ারিতে রাস্তায় বিক্ষোভ দমনে সরাসরি ভূমিকা রেখেছিল। সেই দমন-পীড়নে হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়।এই নতুন নিষেধাজ্ঞার   তালিকায় ২৬৩ ব্যক্তি এবং ৫৩টি সংস্থা রয়েছে•।

খবর আলজাজিরার।

[email protected]

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ছাড়া সব দেশের জন্য হরমুজ খুলে দিচ্ছে ইরান | 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ